ঠিক কী নির্দেশ?
এই বিষয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমন খান জানিয়েছেন, নম্বরবিহীন কোনও টোটো ১১ অক্টোবর থেকে রাস্তায় চলবে না। আর ষষ্ঠী থেকে দশমী নম্বরযুক্ত ও নম্বরহীন, কোনও টোটোই চলবে না মেদিনীপুর শহরের রাস্তায়। পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান পুরপ্রধান।
যা জানাচ্ছেন টোটোচালকরা…
এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন টোটোচালকরা। টোটোচালকদের বক্তব্য, তাঁদেরও পরিবার পরিজন রয়েছে, পুজোও পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে তাঁদেরও। সেক্ষেত্রে পুজোর আগে বা পুজোর সময় টোটোচালান বন্ধ করে দিলে, তাঁদের পরিবার চলবে কী করে?
হাওড়া ব্রিজে মিছিল
প্রসঙ্গত, টোটো চলাচলে রাশ টানায় রাজ্যের বিভিন্ন জায়গাতেই শুরু হয়েছে চালকদের পক্ষ থেকে। গত মঙ্গলবার, দিনের ব্যস্ত সময়ে টোটোচালকদের মিছিলে কার্যত স্তব্ধ হয়ে যায় হাওড়া ব্রিজ। জাতীয় সড়ক ও রাজ্যসড়কে উঠতে পারবে না টোটো, সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য পরিবহণ দফতর। পাশাপাশি বেশকিছু রুটেও টোটো চলাচল বন্ধও করে দেওয়া হয়েছে। যার জেরে টোটোচালকদের মধ্যে বাড়তে থাকে ক্ষোভ। সেই ক্ষোভেরই বিস্ফোরণ হয় গত মঙ্গলবার। সেই দিন বেলার দিকে প্রায় ১৫ থেকে ১৬ হাজার টোটোচালকদের একটি মিছিল হাওড়া ব্রিজে কার্যত যান চলাচল স্তব্ধ করে দেয়। ফলে সপ্তাহের কাজের দিনে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে।
বেআইনি টোটো বন্ধ নিয়ে বেশকিছুদিন ধরেই তৎপর রাজ্য প্রশাসন। এই বিষয়ে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভিন্ন পুরসভাগুলিকে নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি বেআইনি টোটো নির্মাণ বন্ধ করার ক্ষেত্রেও পদক্ষেপ শুরু হয়েছে। সেক্ষেত্রে যারা বেআইনিভাবে টোটো বা ই রিকসা বানাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
টোটো বা ই রিকশা সংক্রান্ত আরও খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
