Abhishek Banerjee PA : অভিষেকের পিএ-কে তলব ED-র! সমনের বিরোধিতা করে হাইকোর্টে সুমিত – abhishek banerjee pa sumit roy summoned by enforcement directorate on leaps and bounds case


প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে তলব করল ED। এর আগে ED তলবের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিবারের একাধিক সদস্য। গত সপ্তাহে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। চলতি সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেকের স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়ও। এবার তলবের মুখে পড়লেন তাঁর আপ্ত সহায়ক। আগামী সোমবার সকাল ১০টায় তাঁকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।

Abhishek Banerjee News : হাজিরা এড়ালেন অমিত! লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে ED-কে নথি পাঠালেন অভিষেকের বাবা
ED সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ও লিপস অ্যান্ড বাউন্ডসের তদন্ত করতে গিয়ে সুমিতের নাম উঠে এসেছে। সেই কারণে সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন ED আধিকারিকরা। তদন্ত করতে গিয়ে একাধিকবার তাঁর নাম উঠে এসেছে বলেই এই তলব।

অন্যদিকে ED-র পাঠানো সমনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেকের পিএ। হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে সোমবার বেলা ১২টা। এই নিয়ে কলকাতা হাইকোর্টের কী পর্যবেক্ষণ, সেদিকেই নজর থাকবে সকলের। এর আগে কয়লা পাচারকাণ্ডে একাধিকবার সুমিতকে তলব করেছিল ED।

Abhishek Banerjee News : ED দফতরে গরহাজির অভিষেকের মা! CGO-তে বাবা অমিতের হাজিরা নিয়েও ধোঁয়াশা
লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় গত সপ্তাহেই অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে নথিসহ CGO কমপ্লেক্সে তলব করা হয়। উভয়েই সিজিও কমপ্লেক্সে হাজিরা না দিলেও আইনজীবী মারফত তদন্তকারীদের কাছে প্রয়োজনীয় নথি পাঠিয়ে দেন। তবে বুধবার খানিক ভিন্ন পথে হেঁটে ED দফতরে হাজির হন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দীর্ঘ সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ED-র তদন্তকারী আধিকারিকরা।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে গ্রেফতারির মুখে পড়েন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি নিজেকে একাধিকবার অভিষেকের সংস্থার কর্মী বলে সংবাদমাধ্যমে দাবি করেছেন। সুজয়কে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিষেকের সংস্থাল লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়। সেই নথির সূত্রেই ৩ ও ৯ অক্টোবর তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হন। আগামী দিনে এই মামলা কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

গুরুত্বপূর্ণ ঘটনা মিস করবেন না। খবর জেনে নিন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *