Traffic Update in Kolkata : তৃতীয়ায় সকাল থেকে ভোগান্তি? ট্রাফিক নিয়ে ‘বড়’ আপডেট লালবাজারের – kolkata traffic police rules update 17 october 2023 and durga puja crowd management traffic congestion


পুজোর সাজে সেজে উঠেছে শহর। এক ঝলকে বদলে গিয়েছে শহর কলকাতার ছবি। কলকাতার রাস্তায় ক্রমে বাড়তে শুরু করেছে ভিড়। রবিবার থেকেই বাড়তে থাকা ভিড়ের চাপে শহরের বিভিন্ন অংশে তৈরি হয়েছে যানজট পরিস্থিতি। সোমবারও সেই ছবিতে খুব বেশি বদল ঘটেনি। ভিড়ের চাপ ক্রমেই বাড়বে বলে মনে করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এই অবস্থায় মঙ্গলবার কেমন থাকবে কলকাতার ট্রাফিক? কী জানাল কলকাতা ট্রাফিক পুলিশ, এক নজরে দেখে নেওয়া যাক…

মঙ্গলের ট্রাফিক নিয়ে কী জানাল লালবাজার?

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে গোটা শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। বড় কোনও দুর্ঘটনার কোনও খবর নেই। মঙ্গলবার বিশেষ পুলিশ অনুশীলনের জন্য বেশ কিছুক্ষণ বন্ধ ছিল রেড রোড। সেখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এখন রেড রোডে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কলকাতা পুলিশ জানিয়েছে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংমুখী এজেসি বোস ফ্লাইওভারে ট্রাফিকের গতি মসৃণ। রক্ষণাবেক্ষণের কাজের জন্য HRBC-র তরফে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এজিসি বোস রোড ফ্লাইওভার। পার্ক সার্কাসগামী মা ফ্লাইওভারেও যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। মা ফ্লাইওভারেও KMDA-র রক্ষণাবেক্ষণের কাজ শেষে হয়ে গিয়েছে।

ভিড় মোকাবিলায় তৎপর পুলিশ

রবিবার থেকে প্যান্ডেলমুখী জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবগামী ভিড়ের চাপে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বিমানবন্দরাগীম ইএম বাইপাস ও VIP রোড। হয়রানির মুখে পড়েন বিমানবন্দরগামী যাত্রীরা। সোমবার দ্বিতীয়ার দিনও একই ছবি দেখা যায় গড়িয়াহাট এলাকায়। ধীর গতিতে যানবাহনের চলাচল নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে ফেলেছিল।

Durga Puja 2023 : দ্বিতীয়ার ভিড়ের গুঁতো! ট্রাফিক জ্যামের জটে ‘অবরুদ্ধ’ রুবি টু রাসবিহারী
পুজোর ভিড় সামাল দিতে এবার বিশেষ বন্দোবস্ত করেছে পুলিশ। দুপুর ২টো থেকে যান ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যকর করা হবে।দুর্গাপুজোর মূল দিনগুলোয় ভিড় সামাল দেওয়ার জন্য বেশ কিছু এলাকায় বন্ধ করে দেওয়া হবে অটো চলাচল। গাড়ি চলাচলের রুট পরিবর্তন হতে পারে। কলকাতার পুলিশ জানিয়ছে পুজোর প্রধান দিনগুলি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকবে।

মিটিং-মিছিল

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুম জানিয়েছে, এদিন শহরের বড় ধরনের কোনও মিছিল বা মিটিং হওয়ার কোনও কথা নেই।

এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে ক্লিক করুন...



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *