আকৃতির পুজোর গানে ভালোবাসার উদযাপন…| Akriti Kakar release her pujo song Dugga Bolo Re


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যেমন জড়িয়ে রয়েছে নতুন জামা, নতুন জুতো সেরকমই রয়েছে নতুন ছবি, নতুন গান। বাংলায় পুজোর গানের ইতিহাস বেশ লম্বা। বর্তমানে সেই পুজোর গানের চল অনেকটাই কম। এরই মাঝে এই দুর্গাপুজোয় একটি নয়া গান লঞ্চ করলেন আকৃতি কক্কর(Akriti Kakkar)। এই নয়া উৎসবের গান ‘দুগ্গা বলো রে’।  

আরও পড়ুন- Pori Moni: ‘বিপদ না আসলে কাছের মানুষ চেনা যায় না…’ ফের কোন বিপদে পরীমণি?

আকৃতি কক্কর পরিচিত তাঁর বৈচিত্র্যময় এবং মনোমুগ্ধকর গানের জন্য। টি-সিরিজের ব্যানারে মুক্তিপ্রাপ্ত ‘দুগ্গা বলো রে’ গানটি একটি প্রাণবন্ত, রোমান্টিক ও উৎসবমুখর গান। যা আকৃতি কক্করের সুরেলা কণ্ঠে আরও উজ্জীবিত হয়ে উঠেছে। গানটি দুর্গাপুজো উৎসবের পটভূমিতে তৈরি৷ রীতম সেনের লেখা গানটি সুর করেছেন ডাব্বু। ট্র্যাডিশনাল মিউজিকের সঙ্গে মিশেছে আক্কৃতির প্রাণময় সুরেলা কন্ঠ। একটি মন্ত্রমুগ্ধ গান যা উৎসব মরসুমকে ফুটিয়ে তুলেছে।

আরও পড়ুন- Actress Nikita Rawal: অভিনেত্রীর বাড়িতে রোমহর্ষক ডাকাতি, মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ লক্ষাধিক টাকা-গয়না…

দ্য ওয়ান ফিল্মস পরিচালিত এই রোমান্টিক সেলিব্রেশন ট্র্যাকের মিউজিক ভিডিওর প্রতিটি দৃশ্য বাঙালি দুর্গাপুজো উদযাপনের জাঁকজমক উৎসবকে তুলে ধরে। ভিডিয়োতে তুলে ধরা হয়েছে একটি মিষ্টি প্রেমের গল্প। ‘দুগ্গা বোলো রে’ দুর্গাপূজার চেতনাকে সঙ্গে করে, তার সমস্ত মহিমায় ভালবাসা উদযাপন করার এক প্রয়াস। উদযাপন ও প্রেমের মিশ্রণে সঙ্গীতপ্রেমীদের হৃদয় মোহিত করতে প্রস্তুত আকৃতির গান।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *