Egra Sub Divisional Hospital : পায়ে সুচ ফুটিয়ে লেবার রুমে প্রসূতিকে অত্যাচার, শোরগোল এগরায় – allegations of beating woman against on duty nurses at egra sub divisional hospital


এই সময়, এগরার: হাসপাতালের লেবার রুমে এক প্রসূতিকে মারধরের অভিযোগ উঠল কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এগরা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রসূতির পরিবার। এগরা থানাতেও অভিযোগ করা হয়। যদিও হাসপাতাল কর্মীদের অভিযোগ, মারধরের মিথ্যা অভিযোগ করে প্রসূতির পরিবার পালটা হাসপাতালের কর্মীদের মারধর করেছেন।

গোলমালের জেরে হাসপাতাল কর্তৃপক্ষও এগরা থানায় পালটা অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সূত্রপাত গত ২১ তারিখ সপ্তমীর সকালে। এ দিন সকাল ৭টা নাগাদ এগরার চাটলা গ্রামের তনুশ্রী পাত্রকে প্রসূতি বিভাগে ভর্তি করে পরিবার। দুপুর ১টা নাগাদ তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।

এরপর লেবার রুম থেকে বেরোনোর সময়ে তনুশ্রী কাঁদতে কাঁদতে পরিবারের লোকেদের বলেন, ‘স্বাভাবিক প্রসব হলেও লেবার রুমের ভিতরে নার্সরা অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার পাশাপাশি চড়-থাপ্পড় মেরেছে। পায়ের পাতায় সুচ ফুটিয়েছে।’ এই ঘটনা শোনার পরে উত্তেজিত প্রসূতির পরিবার নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপরে পালটা চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ।

আক্রান্ত প্রসূতির বাবা স্বপন প্রধান বলেন, ‘সন্তান প্রসবের সময়ে কষ্টের মধ্যে মেয়েকে মারধর করা হয়েছে। পায়ে সুচ ফুটিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার ও এগরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। কিন্তু অভিযোগ জানানোর পরেও দোষীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’ এগরা থানার পুলিশ জানিয়েছে, উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Garba Night : গরবায় ঝরল রক্ত! মেয়ের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খুন, প্রাইজ-বিবাদে ব্যক্তিকে হত্য়া
এগরা হাসপাতালের সুপার সমীর আচার্য বলেন, ‘ওই দিন কী ঘটেছিল তা সঠিক ভাবে জানার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কারা দোষী, নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। রোগীর পরিবারের লোকজন যেমন অভিযোগ জানিয়েছেন, পাল্টা মারধরের অভিযোগ করেছেন হাসপাতালের আক্রান্ত কর্মীরা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *