একফ্রেমে সলমান-রোনাল্ডো, কোথায় দেখা দুই তারকার?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাকি মাত্র আর কয়েকটা দিন। দিওয়ালিতেই বড়পর্দায় আসছে সলমান খানের(Salman Khan) আগামী অ্যাকশন থ্রিলার টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’(Tiger 3)। আপাতত ছবির প্রচার ও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোরকদমে। তার মাঝেই সলমানকে দেখা গেল গ্যালারিতে। তাঁর পাশে ছিলেন জর্জিনা রদ্রিগেজ। আর প্রেমিকার পাশেই বসেছিলেন খোদ পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)।

আরও পড়ুন- Sudipa Chatterjee | Agnidev Chatterjee: তড়িঘড়ি বাইপাস সার্জারি অগ্নিদেবের, সবাইকে প্রার্থণা করার অনুরোধ সুদীপার…

কোথায় সাক্ষাৎ হল দুই সুপারস্টারের? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি। লক্ষাধিক শেয়ারও হয়েছে।  জানা যায় যে সৌদি আরবের বক্সিং ম্যাচের গ্যালারিতে একই রো-তে বসেছিলেন তাঁরা। এরকম ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মজে ওঠেন নানা আলাপে।একটি ছবিতে সলমানের পাশে বসে থাকা জর্জিনা ও রোনাল্ডোকে ছবিও তুলতে দেখা যায়। সেইসময় অবশ্য খেলা দেখায় মগ্ন ছিলেন বলিউডের ভাইজান। বক্সিংয়ের গ্যালারিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুই তারকা। ইতোমধ্যেই দেশে ফিরেছেন সলমান। দেশে ফিরেই বিমানবন্দরে ধরা পড়েছেন ছবি শিকারিদের ক্যামেরায়। তবে এই বিষয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি।

টিজার, ট্রেলার থেকে ছবির গান, টাইগার থ্রি এখন চর্চ্চার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিনের ঝামেলা মিটিয়ে এই ছবিতে সলমানের লিপে গান গেয়েছেন অরিজিৎ সিং। এই ছবি হতে চলেছে স্পাই ইউনিভার্সের আরেকটি ছবি। এই ইউনিভার্সের শেষ ছবি ছিল ‘পাঠান’। শাহরুখ পাঠানকে বাঁচাতে তখন চলন্ত ট্রেনে আচমকাই এসে পৌঁছান টাইগার সলমান। পর্দায় সেই তুলেছিল পাঠান-টাইগারের বন্ধুতার সেই দৃশ্য। এই ছবিতে টাইগারের সাহায্য এগিয়ে আসবেন পাঠান, এমনটাই খবর।

আরও পড়ুন- Matthew Perry | Friends: বন্ধু হারাল ‘ফ্রেন্ডস’, ৫৪ বছরেই পথ চলা শেষ ম্যাথিউ পেরির

জওয়ান রিলিজের আগেই মুম্বইয়ে বিশেষ সেট তৈরি করে শ্যুট হয়েছে সেই দৃশ্যে। যদিও টিজারে বা ট্রেলারে দেখা মেলেনি শাহরুখের। টিজারে টাইগারকে দেখা যায় তাঁর ছেলের সঙ্গে। অন্যদিকে গানে উঠে এসেছে সলমান ক্যাটরিনার সিজলিং কেমিস্ট্রি। পাঠানের সাফল্যের পর এই ছবি নিয়ে যে দর্শকদের উত্তেজনা তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না। চলচ্চিত্র বানিজ্য বিশেষজ্ঞদের অনুমান প্রথম দিনেই ১০০ কোটি পার করবে এই ছবি। আগামী দিওয়ালিতে অর্থাৎ ১০ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *