Digha Hotel: দিঘায় জ্যোতিপ্রিয়র তিন-তিনটি হোটেল, নাম প্রকাশ করে নয়া দাবি শুভেন্দুর – suvendu adhikari claimed that jyotipriya mallick have three hotels in digha but registered in others name


Suvendu Adhikari: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত রাজ্যের বর্তমান বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশনের খাদ্যসামগ্রী নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এই দুর্নীতির অভিযোগ ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তির হদিশ। একইভাবে নামে বেনামে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর পরিবারের প্রচুর সম্পত্তি রয়েছে বলে অভিযোগ ইডির। সেই সুরেই নয়া আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দাবি করেন, দিঘাতে তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক হোটেল রয়েছে।

সল্টলেকে বিজেপি দফতরের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূলের চুরি যারা করেছেন সব একই মডেলে। পার্থ-অর্পিতা, কেষ্ট-সায়গল, বাকিবুর-বালু মডেল সব এক। দিঘাতেও রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে দিঘায় হোটেল রয়েছে।’ এখানেই শেষ নয়, নিজের মোবাইল থেকে দিঘার তিন বিলাসবহুল হোটেলের ছবি দেখিয়ে তিনি দাবি করেন এই সমস্ত হোটেলের মালিক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি অন্যের নামে হোটেলগুলি কিনে রেখেছেন।

এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন ব্যক্তিগত সচিবের নামও টেনে আনেন। তাঁর দাবি, ‘এই হোটেলের মালিক হিসেবে যাদের নাম রয়েছে তারা লিজহোল্ডার। পরে জ্যোতিপ্রিয় মল্লিক ৫০ টাকার স্ট্যাম্প পেপারে সই করিয়ে হোটেলগুলি তাঁর প্রাক্তন PA অভিজিৎ মল্লিক, তাঁর স্ত্রীয়ের নামে লিখিয়ে নেন।’ এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী হোটেলের নাম করে দাবি করেছেন, দিঘার মেঘবালিকা, বিচ ভিউ, বি ভিউ রিসর্ট নামের হোটেলগুলি আসলে বেনামে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি।

Suvendu Adhikari : ‘মোবাইল ঘেঁটে দেখা উচিত, মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হত!’ জ্যোতিপ্রিয়র ফোন নিয়ে দাবি শুভেন্দুর

নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী, জ্যোতিপ্রিয় মল্লিক মোট ৩ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকার মালিক। তার স্ত্রী মণিদীপার সম্পত্তি মেলালে তার পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা। কমিশনকে দেওয়া সেই হলফনামায় কোথাও কোনও হোটেলের মালিকানার কথা উল্লেখ নেই। অন্যদিকে, ইডি নজরে রয়েছে এরকম একাধিক সম্পত্তি। তদন্তে দাবি, নিজের ব্যক্তিগত সচিব, পরিচারিকা, পরিবারের সদস্যদের নামে বেনামে একাধিক সম্পত্তি ও কোম্পানি কিনেছেন। এর মধ্যে বাকিবুর রহমানের বয়ান অনুযায়ী ইডি নজরে তিনটি সেল কোম্পানি। এছাড়া সূত্রের দাবি, পূর্ব বর্ধমানের মন্তেসরে দেশের বাড়িতেও একাধিক সম্পত্তি, জমি-জমা রয়েছে মন্ত্রীর, কিন্তু সবই বেনামে। সমস্ত তথ্যই খতিয়ে দেখছে ইডি। এরমাঝে শুভেন্দু অধিকারীর দাবিতে শোরগোল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *