Lottery Sambad : ভুয়ো লটারির টিকিটের ছাপাখানা! ঝাড়খণ্ড যোগ – printing of fake lottery tickets factory found in murshidabad


এই সময়, সামশেরগঞ্জ: জাল নোটের মতো জাল লটারির টিকিটের ছাপাখানার হদিশ মিলল মুর্শিদাবাদের ধুলিয়ানে। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ জাল লটারির টিকিট ও ছাপানোর সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে পুলিশি হানার খবর পেয়ে আগেভাগেই পালিয়ে যায় অভিযুক্তরা।

জানা গিয়েছে, সঞ্জয়কুমার সাহা নামে এক ব্যক্তি ওই গোডাউনটি ভাড়া নেন কয়েক মাস আগে। এরপর সেখানে লটারির টিকিট ছাপানোর মেশিন, কম্পিউটার, জেরক্স মেশিন বসিয়ে জাল লটারির টিকিট ছাপানো শুরু করেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তাঁর ওই কারবারে হাত মেলান ঝাড়খণ্ডের এক ব্যক্তি।

গোডাউনের মালিক জুহু বিশ্বাস বলেন, ‘ছোলা-মটরের ব্যবসার নাম করে সঞ্জয়কুমার সাহা নামে এক ব্যক্তি চার মাস আগে গোডাউনটি ভাড়া নিয়েছিলেন। আমি চুক্তিপত্র করেই ভাড়া দিয়েছিলাম। তবে গোডাউনের ভিতরে কী কাজ করা হতো আমি জানতাম না। পুলিশ তদন্তে এলে পুরো ঘটনা পরিষ্কার হয়। আমিও চাই, অভিযুক্তদের গ্রেপ্তার করুক পুলিশ।’

জানা গিয়েছে, বাজারে থাকা একটি জনপ্রিয় লটারির টিকিটের নকল করে ওই জাল টিকিট ছাপিয়ে কম দামে বিক্রি করা হতো বিভিন্ন এজেন্টের মাধ্যমে। ভুয়ো টিকিট বিভিন্ন জেলায় পৌঁছনোর জন্য কয়েক জন যুবককে কাজ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ক্রেতারা আসল-নকল বুঝতে না পেরে নকল টিকিট কেটে ঠকে যাওয়ার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়।

Aadhar Card Fraud: আধার আপডেট-এর নাম করে নয়া পদ্ধতিতে প্রতারণা, পুলিশের হাতে গ্রেফতার ৩
এরপর সোর্স লাগিয়ে ভুয়ো টিকিটের উৎসস্থল খুঁজতে শুরু করে পুলিশ। রবিবার রাতে ধুলিয়ানের গোডাউনে হানা দিয়ে বেশ কয়েকটি জেরক্স মেশিন, জাল লটারি ছাপানোর মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শুধু সাধারণ মানুষের ক্ষতি নয়, জাল লটারির টিকিটের কারণে কয়েক লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্য সরকারের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *