Actress Death: ফের দুঃসংবাদ! আচমকাই প্রয়াত ৮ মাসের অন্তঃসত্ত্বা জনপ্রিয় অভিনেত্রী…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও এক মৃত্যু সংবাদ বিনোদন দুনিয়ায়। মাত্র দুদিন আগেই খবরের শিরোনামে উঠে আসে অভিনেত্রী রেঞ্জুষা মেননের মৃত্যু সংবাদ। সেই শোক কাটার আগেই এবার ফের মনখারাপের খবর। মঙ্গলবার প্রয়াত হন ছোটপর্দার আরেক মালায়ালি অভিনেত্রী(Malayalam Actress)। মাত্র ৩৫ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ডাক্তার প্রিয়া(Dr. Priya)।

আরও পড়ুন- Chanchal-Srijit: ‘এবার অনেক বড় একটা সফর…’, ফের একফ্রেমে সৃজিত-চঞ্চল

আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন প্রিয়া। ফলে ক্রমাগত শারীরিক পরীক্ষা নিরীক্ষার মধ্যেই ছিলেন তিনি। এমনকী হৃদরোগে আক্রান্ত হওয়ার আগেই হাসপাতালে চেকআপে গিয়েছিলেন তিনি। অভিনেত্রীর সদ্যোজাত সন্তানকে রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। অভিনেতা কিশোর সত্য এই খবর প্রকাশ্যে আনেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি জানান যে ‘মালায়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আরও এক অপ্রত্যাশিত মৃত্যু সংবাদ। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ড. প্রিয়ার। উনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বেবিকে রাখা হয়েছে আইসিইউয়ে। ওর আর কোনও শারীরিক সমস্যা নেই। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর মা ও স্বামী।’

আরও পড়ুন- Aishwarya Rai Bachchan: অভিষেকই প্রথম নয়! আগেও বিয়ে করতে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্য?

মালায়ালম টেলিভিশন দুনিয়ায় অন্যতম জনপ্রিয় নাম ডা. প্রিয়া। ‘কারুথামুথু’ ধারাবাহিকে তাঁর চরিত্রের দৌলতে জনপ্রিয়তা পান অভিনেত্রী। বিয়ের পর কেরিয়ার থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি চিকিৎসকও। জানা যায় যে এমডির জন্য পড়াশোনা করছিলেন তিনি। ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি তিনি তিরুবন্তপুরমের একটি হাসপাতালে চিকিৎসাও করতেন তিনি।

দুদিন আগেই প্রকাশ্যে আসে অভিনেত্রী রেঞ্জুষা মেননের মৃত্যু সংবাদ। নিজের ফ্ল্যাট থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেত্রীর দেহ। সেই মরদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান করা হয়, আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। দীর্ঘদিন স্বামীর সঙ্গে অশান্তি চলছিল তাঁর, ছিল আর্থিক সংকট। আপাতত চলছে তদন্ত।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *