Kali Puja: শেয়ালের ডাক শোনার পরই শুরু হয় পুজো, শোল-বোয়ালে মা কালীকে ভোগ দেন বামাক্ষ্যাপার বংশধররা – kali puja 2023 sadhak bamakhyapa heirs offered puja at raiganj adi karunamoyee kali mandir


সাধক বামাক্ষ্যাপার বংশধরেরা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন রায়গঞ্জ আদি করুনাময়ী কালী মন্দিরে। আসাম, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য সহ বিদেশ থেকেও দীপাবলীর রাতে বন্দর আদি করুনাময়ী কালীবাড়িতে কালীমাতার পুজো দিতে আসেন ভক্তরা। রায়গঞ্জ শহরের বন্দরে এই কালীমন্দিরে দীপান্বিতার পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাগমে পুণ্যতীর্থ হয়ে ওঠে রায়গঞ্জ শহর। তবে এবছর ঐতিহ্যবাহী বন্দর আদি করুনাময়ী কালীবাড়ির সেবাইত তথা সাধক বামাক্ষ্যাপার বংশধর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে পুজোর জাঁকজমক আর না থাকলেও পুজোর পুরোনো নিয়ম-রীতি মেনেই পুজোর আয়োজন হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কথিত আছে, আজ থেকে পাঁচশো বছর আগে পাঞ্জাব প্রদেশের এক সাধু পায়ে হেঁটে এসে উপস্থিত হন রায়গঞ্জের কুলিক নদীর তীরে অবস্থিত বন্দর ঘাটে। ঘাটের কাছেই একটি গাছের তলায় আসনে বসে সিদ্ধিলাভ করেন ৷ প্রতিষ্ঠা করেন পঞ্চমুন্ড আসনের। সেই থেকে শুরু হয় এখানে মা কালীর আরাধনা। বেদীতেই পুজোর প্রচলন হয়েছিল। ১২১৬ বঙ্গাব্দে দিনাজপুরের রাজা স্বপ্নাদেশ পেয়ে এই স্থানে নির্মান করেন কালী মন্দির। এরপর তারাপীঠের মহাসাধক বামাক্ষ্যাপার বংশধর জানকিনাথ চট্টোপাধ্যায় বারাণসী থেকে কষ্টিপাথরের কালীর মূর্তি এনে প্রতিষ্ঠা করেন পঞ্চমুন্ড আসনে সেটাও আজ থেকে আনুমানিক ২১৩ বছর আগের কথা। সেই থেকেই ওই একই মূর্তিতে দক্ষিণা কালীমাতার পুজো হয়ে আসছে বন্দর আদি করুনাময়ী কালীবাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই মন্দিরে কালীপুজোর রাতে মায়ের পায়ের নূপুরের ধ্বনি শোনা যায়। তন্ত্রমতে এখানে দেবী পূজিতা হন। কালী পুজোর রাতে এখনও পুরোনো রীতি মেনে শেয়ালের ডাক শোনার পরই পুজো শুরু হয়। শোল ও বোয়াল মাছ ভোগ দেওয়ার পাশাপাশি ছাগ বলির প্রচলন রয়েছে বন্দর আদি করুনাময়ী কালীবাড়িতে। আজও বন্দর আদি করুনাময়ী কালীমন্দিরে বংশপরম্পরায় পুজো করে আসছেন সাধক বামাক্ষ্যাপার বংশধরেরা। জাগ্রতা এই দেবীর মাহাত্ম্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও। তাইতো দীপান্বিতার কালীপুজোর রাতে হাজার হাজার ভক্তের সমাগম হয় রায়গঞ্জের এই বন্দর আদি করুনাময়ী কালীমন্দিরে। সারাবছরই অসংখ্য ভক্তের সমাগম হয় এই জাগ্রতা দেবীর মন্দিরে।

Kali Puja 2023 : পঞ্চমুন্ডির আসনে প্রতিষ্ঠিত হন মা, হিন্দু-মুসলিম একত্রে মাতেন সদানন্দ কালী পুজোয়
ভক্তদের প্রণামী আর দান দিয়েই হয় দীপান্বিতার কালীপুজো। তবে এবছর বন্দর আদি করুনাময়ী কালীমন্দিরের সেবাইত সাধক বামাক্ষ্যাপার বর্তমান বংশধর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের অকাল প্রয়ানে শোকস্তব্ধ কালীবাড়ি চত্বর। তবে পুরোনো নিয়ম নীতি মেনেই পুজো হবে। পুজোয় কোনো রকম ত্রুটি থাকবে না। পূজনিষ্ঠভাবেই হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সেবাইতের পরিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *