চলতি বছরে ২১ ফুট কালীমূর্তি করে চমক দিচ্ছে সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে সুভাষগ্রাম শান্তি সঙ্ঘ রেল মাঠ পুজো কমিটি। এ বার ৪০ তম বছরে পদার্পণ করল সোনারপুরের অন্যতম বড় এই পুজো। এবছর তাঁদের থিম ‘প্রকৃতি সমৃদ্ধির দেবী’। মণ্ডপের সজ্জা করা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে। পাসাপাশি থিমের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হচ্ছে মায়ের মূর্তি।
Source link
