Kolkata Fire Incident : চাঁদনি চকের বহুতলে আগুন, কালীপুজোর আগের দিনেই আতঙ্ক এলাকায় – devastation fire in a building near chandni chowk at kolkata


কালীপুজোর আগের দিনেই অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। চাঁদনি চকে একটি বহুতলে আগুন লেগেছে বলে জানতে পারা গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। কী কারণে আগুন লেগেছে সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি দমকল।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকলে ৯ নম্বর ম্যাডান স্ট্রিট এলাকায় আগুন লাগার বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ইতিমধ্যে দমকলের আরও তিনটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। তবে আগুনের কারণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ।
জানা গিয়েছে, ওই বহুতল খালি করার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে দমকলের তরফে। বহুতল খালি করতে মাইকিং করা শুরু করেছে পুলিশ। আগুনের কালো ধোঁয়ায় অন্ধকারে ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুনের উৎসস্থল চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আগুন দ্রুত যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করা হচ্ছে। তবে গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *