Mamata Banerjee News : বিয়ের পিঁড়িতে মমতার ভাইপো, বন্দ্যোপাধ্যায় পরিবারে উৎসবের আমেজ – mamata banerjee nephew abesh banerjee marriage ceremony will be held in kurseong


দুর্গাপুজো-কালীপুজো মিটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উৎসবের মেজাজ। খুব শীঘ্রই বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাজতে চলেছে বিয়ের সানাই। মমতার ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির এক বাসিন্দার বিয়ে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ইতিমধ্যেই চলছে জোরদার প্রস্তুতি। কিন্তু কার বিয়ে? জানা গিয়েছে, আগামী মাসেই বিবাহ বন্ধনে আবন্ধ হতে চলেছে মুখ্যমন্ত্রীর আরও এক ভাইপো।

কার্তিক-কাজরীর ছেলের বিয়ে

আগামী ৭ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাই তথা তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সন্তান আবেশ। তিনি পেশায় চিকিৎসক। তাঁর বিয়ে ঘিরে বন্দ্যোপাধ্যায় বাড়িতে এখন আনন্দের মেজাজ।

abesh invitation

আবেশের বিয়ের কার্ড। নিজস্ব ছবি।

আবেশ কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। বন্দ্যোপাধ্যায় পরিবার সূত্রে জানা গিয়েছে, কলেজের সহপাঠী দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর। তবে শহরের কোথাও বসেছে না বিয়ের আসর। আবেশের বিয়ে হবে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে। কারণ পাত্রী দীক্ষা কার্শিয়াংয়ের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা কার্শিয়াং যাবেন বলে জানা গিয়েছে। তবে কলকাতার ইকো পার্কে ঝাঁ চকচকে রিসেপশন হবে বলে জানা গিয়েছে।

বিয়েতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

রাজ্যের প্রশাসনিক প্রধানের ভাইপোর বিয়ে। স্বাভাবিকভাবে এই নিয়ে সকলের আগ্রহ থাকবে বলাই বাহুল্য। ইতিমধ্যেই অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, মুখ্যমন্ত্রী কি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাহাড়ে যাবেন? ভাইয়ের বিয়েতে দেখা যাবে দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এই সময় ডিজিটালের কাছে এই নিয়ে মুখ খুলেছেন পাত্রের বাবা তথা মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee News : অভিষেক-কন্যার সঙ্গে খুনসুটি! ‘ঠাম্মি’ মমতার কাণ্ডে মুখে হাসি সকলের, দেখুন ভিডিয়ো
এই সময় ডিজিটালকে কার্তিক বলেন, ‘৭ ডিসেম্বর ছেলের বিয়ে। কার্শিয়াংয়ে আমার ছেলের বিয়ের সব অনুষ্ঠান হবে। পরিবারের সদস্যরা সকলেই বিয়ের অনুষ্ঠানে থাকবেন বলে মনে হয়। মুখ্যমন্ত্রীর ব্যস্ততা থাকে সারা বছর। তবে বিয়ের অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনাই বেশি। অভিষেকও উপস্থিত থাকতে পারবেন বলেই মনে হচ্ছে।’

বিয়ে নিয়ে আগই মুখ খুলেছিলেন মমতা

পাহাড়ের মেয়েকে তিনি যে বাড়ির বউ করে নিয়ে যাচ্ছেন, সে কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২-র মার্চে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক সভা থেকে প্রথম এই নিয়ে মুখ খোলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পরিবারের একজনের বিয়ে দিচ্ছি। মেয়ে পাহাড়ের বাসিন্দা। পাহাড়ের মেয়ে এখন আমাদের বাড়ির সদস্য, তাঁকে বউ করে ঘরে নিয়ে আসছি। আপনাদের বাড়ি যেমন আমার, তেমনই আমার বাড়িও আপনাদের।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *