এলাকাবাসীর অনুরোধে এদিন তিনি তাঁর মিউজিয়ামের দরজা খুলে রাখেন বিরাট কোহলির মূর্তিতে মালা দেওয়ার জন্য। সুশান্ত জানান, কলকাতার ওয়াক্স মিউজিয়ামের জন্য এর আগে তিনি বিরাট কোহলির মোমের মূর্তি তৈরি করে পাঠিয়েছিলেন। এবার আসানসোলে তাঁর নিজের মিউজিয়ামের জন্য বিরাটের আরও একটি মূর্তি তৈরি করেছেন। তিনি জানান, এবার তিনি ভারত অধিনায়ক রোহিত শর্মার মূর্তি বানাবেন। এর আগে কপিল দেব ও শচীন তেন্ডুলকারের মূর্তিও বানিয়েছেন সুশান্ত- এই সময়
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
