জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: আবারও খবরের শিরোনামে রণবীর কাপুর (Ranbir Kapoor)। নিজের বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বাবা ঋষি কাপুরই নাকি ‘অ্যানিমাল’ সিনেমায় তাঁর ভয়ানক চরিত্রের অনুপ্রেরণা। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমার ট্রেলার।
আরও পড়ুন: Pori Moni: ‘ভাবতেই পারছি না…আমার কী হবে!’ সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে শোকস্তব্ধ পরীমণি…
বৃহস্পতিবার ট্রেলার মুক্তির সময়, রণবীর এবং ববি দেওল উভয়েই তাঁদের বাবা, ঋষি কাপুর এবং ধর্মেন্দ্র সম্পর্কে নিজেদের কথা সকলের সঙ্গে ভাগ করেছেন। রণবীর জানিয়েছেন, ‘যখনই আমি সন্দীপের সঙ্গে দেখা করতাম, আমি ওকে আমার চরিত্রের জন্য একটি রেফারেন্স দিতে বলতাম। আমি এই ধরণের চরিত্র আগে কখনও করিনি বা অনুভবও করিনি। হয়তো অবচেতন ভাবে আমি আমার বাবাকে স্মরণ করছিলাম। উনি যেভাবে কথা বলতেন, যেভাবে খুব আবেগপ্রবণ হয়ে পড়তেন, আবার অভিনয়ের সময় আক্রমণাত্মক হয়ে উঠতেন, সবটাই বারে বারে মনে পড়ছিল। তাই এই ছবির শ্যুটিংয়ের আমি আমার বাবার কাছ থেকেই চরিত্রে অভিনয়ের শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি।‘
চলতি সময়ে তাঁর নতুন সিনেমা ‘অ্যানিমাল’-এর প্রোমোশন নিয়ে বেশ ব্যস্ত অভিনেতা। এই সিনেমার প্রোমোশন করতেই তিনি গিয়েছিলেন ‘আনস্টপেবল উইথ এনবিকে’ (Unstoppable with NBK)। সেখানে গিয়েও তিনি জানান তাঁর বাবা এবং তাঁর সম্পর্কের সমীকরণ। অবশ্যই তিনি তাঁর বাবাকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন, কিন্তু তাঁদের মধ্যে যে একটা দূরত্ব ছিল সেই নিয়েও কথা বলেন অভিনেতা।
আরও পড়ুন: Rajkumar Kohli Death: ইন্দ্রপতন! প্রয়াত রাজকুমার কোহলি…
পাশাপাশি তাঁর শরীরে যুক্ত হওয়া নয়া ট্যাটু নিয়েও জলঘোলা চলছে। এই শো-তে গিয়েই নিজের জামা সরিয়ে রণবীর দেখিয়েছেন তাঁর নতুন ট্যাটু। এর আগে রণবীর কাপুরের শরীরে সেভাবে কোনও ট্যাটু ছিল না। কিন্তু এবার একজনের নাম তিনি শরীরে খোদাই করলেন। সে আর কেউ না, রণবীর-আলিয়ার একরত্তি মেয়ে রাহা। রাহাই এখন কাপুর পরিবারের সবচেয়ে প্রিয় সদস্য। রণবীর কথায় কথায় জানান, তিনি দিনের বেশ কিছুটা সময় কেবল রাহার সঙ্গে একান্তে কাটাতেই বেশি পছন্দ করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
