Voter List: বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্যের প্রতিশ্রুতি! তৃণমূল নেত্রীর বক্তব্য ভাইরাল, দেখুন ভিডিয়ো – tmc leader ratna biswas invites bengladeshi citizen to enroll in indian voter list


বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বাংলায় চলছে ভোটার তালিকা সংশোধন ও সংযোজনের কাজ। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সচেতনতা প্রচারের মাঝেই তৃণমূল নেত্রীর বক্তব্যে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ, ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলতে আহবান জানিয়েছেন তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস। ভাইরাল ভিডিয়োয় শুরু বিতর্ক।

জানা গিয়েছে, হাবরায় কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিনের অনুষ্ঠানে এসে বক্তব্য রাখতে গিয়েই বাংলাদেশি ভোটারদের প্রসঙ্গ শোনা যায় বারাসত তৃণমূল সাংগঠনিক জেলা সংগঠনের চেয়ারপার্সন রত্না বিশ্বাসের গলায়। সামনেই লোকসভা ভোট। নির্বাচন ও নিজের ভোট নিয়ে সবাইকে সচেতন করতে গিয়ে দাবি করেন, তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন ভোটার কার্ড বানানোর ভালো লিংক জানেন। সেই এলাকায় যত বাংলাদেশী আছেন তারা যেন জাকির হোসেনের সঙ্গে করেন। বক্তব্যে তাঁর আহবান, আগামীতে লোকসভা নির্বাচন। তার আগেই ভারতীয় নাগরিত্ব পাওয়ার জন্য লিঙ্ক মারফত যোগাযোগ করুক ওপার বাংলার মানুষেরা।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে এলাকার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিনের অনুষ্ঠানে হাজির এলাকার তৃণমূল নেতা নেত্রীরা। তাদের সামনেই মাইক্রোফোন হাতে বক্তৃতা দিতে উঠে রত্না বিশ্বাস বলেন, ‘আর বাকি তিন মাস। আর তিন মাস বাদেই আমাদের লড়াই লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনার সবাই দেখেছেন যে তিন মাসের মধ্যেই হবে লোকসভা নির্বাচনের ঘোষণা হবে। এখন ভোটার তালিকায় নাম তোলার কাজ চলছে। এই এলাকায় অনেক বাংলাদেশি আছেন। যদি ভোটার তালিকায় নাম তুলতে কোনও লিঙ্কের সমস্যা হয় তাহলে জাকিরদার (জাকির হোসেন) সঙ্গে যোগাযোগ করুন। ওর ভালো লিঙ্ক আছে। নইলে এই অফিসে এসে যোগাযোগ করবেন। এই কাজটা অতিদ্রুত করবেন। কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকে।’

Mahua Moitra: ‘…মহুয়াকেই জনপ্রিয় করে দিল’, সাংসদকে নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা
হাবড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও কুমরা পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের এই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্কের শুরু। বাংলাদেশিদের ভোটার কার্ড করে দেওয়ার বার্তা ও প্রতিশ্রুতি শুনে আক্রমণে বিরোধীরা। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘সামান্য ভোটের জন্য দেশের সুরক্ষা শৃঙ্খলাকে বিপদে ফেলে বেআইনি কাজ কর্ম হচ্ছে।’ বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘আমাদের রাজ্যে শাসক তৃণমূল থাকবেন আর আইনের শাসন থাকবে। এরকমটা কীভাবে হতে পারে বলুন। তৃণমূলের নেতা নেত্রীরা ধরাকে সরা জ্ঞান করেছেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিনে নেত্রীর মুখের এমর ভাষ্য শুনে চাঞ্চল্য ছড়িয়েছে।’ বাংলাদেশিদের বৈধ নাগরিকত্ব দেওয়া নিয়ে এই বিতর্কিত বক্তব্যে আক্রমণে সব দলই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *