Jadavpur University Ragging : ৩ মাসের মধ্যেই ফের যাদবপুরে র‍্যাগিংয়ের অভিযোগ, শোরগোল – jadavpur university ragging allegation raised again by a student creates controversy


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের র‌্যাগিংয়ের অভিযোগে। কয়েক মাস আগেই প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পরেও ফেরেনি হুঁশ। ফের র‌্যাগিংয়ের অভিযোগে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়। দর্শন বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের এক ছাত্র অভিযোগ তুলেছেন। অভিযোগ জানিয়ে তিনি ডিন অফ আর্টসের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিংয়ের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। অভিযোগ ছিল, হস্টেলে র‌্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের এক ছাত্র হয়। ঘটনায় পর এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরের একাধিক ঘটনা উঠে আসে সংবাদ মাধ্যমের। র‌্যাগিং রুখতে অ্যান্টি র‌্যাগিং কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ফের একই ঘটনায় প্রশ্ন উঠে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে।

কিছুদিন আগেই বিষয়টি নিয়ে ফের শুরু হয় জলঘোলা। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর মারফত ১৩ অক্টোবর দুটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ আসায় ক্ষুব্ধ হন অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠিও পাঠান তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বতী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয় বুদ্ধদেব সাউকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে নিয়োগ করেন।

Jadavpur University : ছাত্র মৃত্যুর ৩ মাস পার, যাদবপুরের ছয় পড়ুয়ার বিরুদ্ধে শাস্তি ঘোষণা
বিস্তারিত জানতে রিফ্রেশ করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *