জমি অধিগ্রহণে অবরোধ উঠল পাণ্ডবেশ্বরে – pandaveswar blockade was lifted after acquisition of ecl land


এই সময়, পাণ্ডবেশ্বর: ইসিএল কয়লা উত্তোলন করায় ক্ষতি হচ্ছে আশপাশের জমি। ক্ষতিগ্রস্ত ওই সব জমি ইসিএল অধিগ্রহণ করে নিক বলে দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। কিন্তু সেই দাবি না মানায় সোমবার সকাল থেকে পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি এবিপিট কোলিয়ারির সিএম প্রজেক্টের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন জমি মালিকরা।

প্রায় ৪ ঘণ্টা কোলিয়ারির উৎপাদন ও পরিবহণের কাজ বন্ধ থাকার পর ইসিএলের নিজস্ব নিরাপত্তারক্ষী ও সিআইএসএফ সঙ্গে নিয়ে এলাকায় আসেন কোলিয়ারির এজেন্ট রাজকিশোর প্রসাদ সিং ও বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় সাহু। ইসিএল আধিকারিকরা আন্দোলনকারীদের প্রায় ৬০ শতাংশ জমি অধিগ্রহণে সিলমোহর দেন।

তার কাগজও তুলে দেওয়া হয় জমি মালিকদের হাতে। এর পরই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। আন্দোলনকারী আবিরলাল মুখোপাধ্যায়, সনৎ মুখোপাধ্যায়, জগন্নাথ রায়চৌধুরী বলেন, ‘দু’বছর পর সাফল্য এল। প্রাথমিক পর্যায়ে প্রায় ৬০ শতাংশ জমির সমস্যা মিটল।

বাকি ৪০ শতাংশ জমি নিয়ে কিছু দিন সময় চেয়েছেন ইসিএল আধিকারিকরা। আমাদের দাবি মানা না হলে ফের আমরা আন্দোলনে নামব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *