Eco Park Kolkata : বড়দিনে চিড়িয়াখানা-সায়েন্স সিটি-ইকো পার্ক খোলা কতক্ষণ? এক ক্লিকেই জেনে নিন জরুরি তথ্য – kolkata eco park alipore zoo victoria memorial including science city timing details


বড়দিনের আমেজে আজ, সোমবার গোটা তিলোত্তমা পা বাড়াবে শহরের দ্রষ্টব্য স্থানগুলিতে। ভিড় উপচে পড়বে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, সায়েন্স সিটি, ইকো পার্ক-এ। প্রিয়জনের সঙ্গে কলকাতার এই দর্শনীয় স্থানগুলিতে ঘুরতে যাবেন সকলেই। তবে যাওয়ার আগে, জেনে নিন এই সকল স্থানগুলি খোলা থাকবেন কতক্ষণ?

ভিক্টোরিয়া মেমোরিয়াল

কলকাতাবাসীর কাছে আজকের দিনে ঘুরতে যাওয়ার তালিকায় অন্যতম শীর্ষে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। রানি ভিক্টোরিয়ার এই স্মৃতিসৌধে বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে এই দর্শনীয় স্থান সকাল দশটা থেকে খোলা থেকে। খোলা থাকে বিকেল পাঁচটা পর্যন্ত।

জাদুঘর

বাচ্চা থেকে বয়স্ক সকলের কাছেই আকর্ষণীয় জায়গা হল কলকাতা জাদুঘর। ইন্ডিয়ান মিউজিয়াম সাধারণত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে। তবে সোমবার জাদুঘর বন্ধ রাখা হয়।

ক্যাথিড্রাল চার্চে মানুষের ভিড়

ক্যাথিড্রাল চার্চে মানুষের ভিড়

ইকো পার্ক

গত কয়েক বছরে কলকাতার বাসিন্দাদের কাছে আরও একটি ভ্রমণের স্থান হল ইকো পার্ক। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ইকো পার্ক সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে সাধারণ দর্শকদের জন্য। তবে খুশির খবর হল, ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন ইকো পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং কলকাতার এই নতুন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন সকলেই।

ভিক্টোরিয়ায় দর্শকদের আনাগোনা

ভিক্টোরিয়ায় দর্শকদের আনাগোনা

আলিপুর চিড়িয়াখানা

বড়দিনের ছুটিতে চিড়িয়াখানা যাওয়ার ঝোঁক থাকে সকল পরিবারের কাছেই। বিশেষত, কচিকাঁচাদের মনোরঞ্জনের জন্য আলিপুর চিড়িয়াখানা ঘুরে দেখার অন্যতম সেরা জায়গা। প্রতিদিন সকাল ৯টা থেকে খোলা থাকে চিড়িয়াখানা। বিকেল চারটে পর্যন্ত আলিপুর চিড়িয়াখাায় খোলা থাকে। তবে ভিড়ের চাপে চিড়িয়াখানা বন্ধের সময় কিছুটা পরিবর্তন হতে পারে।

সায়েন্স সিটি

ছোটদের কাছে বিশেষত পড়ুয়াদের কাছে সায়েন্স সিটি আরেকটি দ্রষ্টব্য স্থান। সায়েন্স সিটি সোমবার থেকে রবিবার সকাল দশটা থেকে চালু হয়। এটি খোলা থাকে সন্ধ্যায় সাতটা পর্যন্ত। তবে সায়েন্স সিটির টিকিট ঘর খোলা থাকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সায়েন্স সিটির বিভিন্ন হলের টিকিট ভাড়া আলাদা। সায়েন্স সিটির ইনফরমেশন সেন্টার থেকে সেই সমস্ত তথ্য সংগ্রহ করে নেওয়া যাবে।

Christmas 2023 : বড়দিনে পার্ক স্ট্রিটে ৩৫০০ পুলিশ
সেন্ট ক্যাথিড্রাল চার্চ

যীশু খ্রিস্টের জন্মদিনে অনেকেই আজ ঘুরে দেখতে যান সেন্ট ক্যাথিড্রাল চার্চ। সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত চার্চ খোলা থাকবে। প্রার্থনা এবং ঘুরে দেখার জন্য আজকের দিনে সেরা ঘুরতে যাওয়ার জায়গা হল এই বিখ্যাত চার্চ।
কলকাতার এই ভ্রমণ স্থানগুলিতে অবশ্য সোমবার বড়দিন সকাল থেকেই মানুষের ভিড় জমতে শুরু করেছে। হালকা শীতের রোদ মেখে সকলেই এখন প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে নিতে পারেন এই দ্রষ্টব্য স্থানগুলিতে। আনন্দে কাটুক সারাটা দিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *