জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের সেলেবরা অনেকেই এখন দেশের বাইরে। তাঁরা যখন তেইশের শেষ এবং চব্বিশের শুরুর জন্য়, বিদেশের এক্সোটিক সব ডেস্টিনেশন বেছে নিচ্ছেন, ঠিক তখনই বছরের এই বিশেষ সময়টা, পরিবারের সঙ্গে ভারতে কাটানোর জন্য় বেছে নিয়েছেন ডুয়া লিপা (Dua Lipa)। গত নভেম্বরে, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে, এই প্রজন্মের অন্যতম সেরা গায়িকার পারফর্ম করা নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল। তবে শেষপর্যন্ত তা হয়েনি। ডুয়া ভারতে পা রাখেননি। ২০১৯ সালে প্রথম ভারত সফরে আসা ডুয়া ফের এলেন এই দেশে। তিনি ঘুরেছেন রাজস্থানে। আপাতত রয়েছেন দিল্লিতে। ডুয়া এবং তাঁর উদ্যেগপতি বাবা ডুকাজিন লিপার ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে ঢুঁ মারলেই পাওয়া যায়। বাবা-মেয়ে দু’জনেই দেদার ছবি পোস্ট করছেন। ডুয়া কখনও রাজস্থানের প্রাসাদে ডুব দিয়েছেন, তো কখনও দিল্লিতে সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ দেখেছেন। আবার বাংলা শাহিব গুরুদ্বারেও গিয়েছেন।
আরও পড়ুন: Ronit Roy Wedding: ফের বিয়ের পিঁড়িতে রণিত রায়, সাত পাকের পরে স্ত্রীয়ের ঠোঁটে ঠোঁট রাখলেন অভিনেতা…
মাসখানেক আগে ডুয়ার সিঙ্গল ‘হুডিনি’ রিলিজ করেছিল। ‘হুডিনি’ শব্দের অর্থ প্রাণীকূলের যে প্রাণী পালানোয় ওস্তাদ। দেখতে গেলে কসোভো-ব্রিটিশ গায়িকা ছুটির মেজাজে ভারতের এক রাজ্য় থেকে আরেক রাজ্য়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইংরেজি সঙ্গীতের দুনিয়া বিরাট সমুদ্রের মতো। সেখানে টেলর সুইফট, সেলেনা গোমেজ, আরিয়ানা গ্রান্দে, সিয়া, অ্যাডেলে, বিলি এলিশ ও লেডি গাগারা ঝড় তোলেন। তবুও আলাদা করে নিজের জায়গা করে নিয়েছেন ২৮ বছরের এক ডুয়া। মাত্র ১৪ বছর বয়স থেকে যিনি অন্য শিল্পীদের গান কভার করতেন এবং ইউটিউবে নিয়মিত পোস্ট করতেন, তাঁর আজ ঝুলিতে তিনটি গ্র্যামি ও হাফ ডজন ব্রিট! তিনি সত্যিই ‘ওয়ান অ্যান্ড অনলি’ ডুয়া। ‘নিউ রুলস’ তৈরি করে, শ্রোতাদের রাখেন ‘ওয়ান কিস’-এ। মঞ্চে মাইক্রোফোন হাতে, লাস্যের শরীরী বিভঙ্গে দেন ‘ফিজিক্য়াল’-এর হাতছানি। হেসে এবং চোখ মেরে বলেন, ‘বি দ্য় ওয়ান’! ডুয়া লিপার সত্য়িই কোনও ভূমিকার প্রয়োজন নেই। এই প্রজন্মের অন্য়তম সেরা গায়িকা ও স্টেজ পারফর্মার। ডুয়া যে ভারতে এসে বেজায় আনন্দ পেয়েছেন তা তাঁর পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুন: Zareen Khan: তিনি ঠগিনী! অভিযোগ মিথ্যা প্রমাণে কলকাতার আদালতে হাজির সলমানের নায়িকা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
