Digha Hotel,ডিসেম্বরের ছুটিতে দিঘা-মন্দারমণির হোটেল বুকিং-এ নয়া বিপত্তি! ক্ষুব্ধ পর্যটকরা – digha hotels are not allegedly taking booking below 3 days know how to place complaint


নিউ ইয়ার এবং নিউ ইয়ার ইভ, বছরের শেষ এবং নতুন বছরের শুরুকে আহ্বান জানানোর জন্য রীতিমতো মুখিয়ে সাধারণ মানুষ। এদিকে উইকএন্ড পড়ার কারণে দিঘা-মন্দিরমণিতে রীতিমতো উপচে পড়া ভিড়। আর এই সুযোগে হোটেল মালিকরাও দামের কোপ বসাচ্ছে। শুধু তাই নয়, তিন দিনের বেশি না থাকলে মিলছে না হোটেলও, এমনটাই ক্ষোভ সাধারণ মানুষের একাংশের।

তিন দিনের বেশি না থাকলে দিঘা-মন্দারমণিতে মিলছে না হোটেল?

উৎসবের মাঝে কাছেপিঠে ঘুরে আসতে চাইছেন অনেকেই। আর বাঙালি মানেই দিপুদা। উইকেন্ড এবং নিউ ইয়ার এই দুটি উৎসবের কথা মাথায় রেখে দিঘা এবং মন্দারমণিতে দৌড় লাগাচ্ছেন অনেকেই। কিন্তু, হোটেল খুঁজতে গিয়ে বিপত্তি। তিন দিনের নীচে বুকিং না করলে থাকতে দেওয়া যাবে না, এমনই ফরমান শোনাচ্ছেন হোটেল মালিকদের একাংশ।

বেলঘরিয়ার বাসিন্দা কস্তুরী নাগ শনিবার রাতে পরিবারের সঙ্গে দিঘা যাবেন বলে পরিকল্পনা করেছিলেন। ফেরার কথা রবিবার রাতে। কিন্তু, হোটেল খুঁজতে গিয়ে রীতিমতো নাকানি চোবানি খেতে হয় তাঁদের। কারণ, বেশিরভাগ হোটেলই ‘এত অল্প সময়ের জন্য’ হোটেল ভাড়া দিতে রাজি হননি।
কিছুটা একই অভিযোগ শোনা গেল লেকটাউনের বাসিন্দা অর্ণব ভট্টাচার্যের কণ্ঠেও। তিনিও একই অভিযোগ করেন।

কী ভাবে সমাধান?
হোটেল নিয়ে ক্ষোভের কথা শোনাচ্ছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরার সঙ্গে যোগাযোগ করে এই সময় ডিজিটাল। তিনি বলেন, ‘এই ধরনের সমস্যায় যদি পর্যটকেরা পড়েন সেক্ষেত্রে ৭৫০১২৯৫০০১ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে অভিযোগ খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের তরফে কোনও ভুল পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Digha Hotel : দিঘা-মন্দারমণিতে হোটেলে চেক ইন করলেই জানতে পারবে পুলিশ!
দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বিপ্রদাশ চক্রবর্তী বলেন, ‘কয়েকটি হোটেলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের কথা শুনেছি। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি কোনও হোটেল পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বা তিন দিনের কম সময়ে ঘর দিতে রাজি না হন, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাব।’

Digha Jurassic Park : নতুন বছরে দিঘার জুরাসিক পার্কে নতুন চমক!

তিনি আরও বলেন, ‘যদি কোনও পর্যটক বিষয়টি নিয়ে আমাদের কাছে আসেন সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছছে আবেদন করব সমস্যার সমাধানের জন্য। এই ধরনের কোনও ঘটনা ঘটলে তা বরদাস্ত করা হবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *