Purulia Police : বর্ষবরণের রাতে মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির ধাক্কায় মৃত্যু কর্তব্যরত পুলিশের, আহত ৪ – purulia police constable expired for an accident at raghabpur on new year eve


বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের। বর্ষবরণের দিনে মর্মান্তিক ঘটনা পুরুলিয়ায়। নিহত পুলিশ কর্মীর নাম বাবলু গড়াই। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পুরুলিয়া ডিএসপি ট্রাফিক, এক সাব ইন্সপেক্টর সহ চার পুলিশকর্মী ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

কী জানা যাচ্ছে?

জানা গিয়েছে, রবিবার রাতে পুরুলিয়া দেশবন্ধু রোডে কর্তব্যরত ছিলেন ওই পুলিশ কর্মীরা। মূলত, বর্ষবরণের রাতে ট্রাফিক নিয়ন্ত্রণ মানুষের সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন তাঁরা। টহলদারি ভ্যানে করে এলাকা পরিদর্শন করছিলেন ওই পুলিশ কর্মীরা। এরপর পুরুলিয়া বাঁকুড়া রাজ্য সড়কের কাছে এসে একটি জায়গায় দাঁড়িয়েছিল ভ্যানটি। সেই গাড়িটিকে এসে সজোরে ধাক্কা মারে আরও একটি গাড়ি।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

পুরুলিয়া রাঘবপুর মোড়ে যানজট নিয়ন্ত্রণে কর্মরত ছিলেন তাঁরা। সেই সময় একটি গাড়ি বেপরোয়া ভাবে গিয়ে ওই পুলিশ কর্মীদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই পুলিশ কর্মীরা। গুরুতর আহত হন প্রত্যেকেই। কাছেই ছিল তৃণমূলের একটি পার্টি অফিস। সেখানে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ অন্যান তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ঘটনাটি লক্ষ্য করার পরেই তাঁরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে ওই পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়।

Road Accident: ত্রাতা সিটবেল্ট, শহরে প্রাণ বাঁচল ৪ যাত্রীর
কিছুক্ষণের মধ্যে আহত পুলিশ কর্মীদের পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এর মধ্যে বাবলু গড়াই নামে এক কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে পরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসারত ছিলেন। পরে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনায় পুলিশ কর্মীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটি কিছু খেয়াল না করেই দাঁড়িয়ে থাকা ওই পুলিশ কর্মীদের গিয়ে ধাক্কা মারে। গাড়িটির চালকের কোনও ত্রুটি ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই দুর্ঘটনার জেরে পথ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের গাড়িতে ধাক্কা মারার ঘটনায় চাঞ্চল্য এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *