কোলের সন্তান সহ স্ত্রীকে নিয়ে মুম্বইয়ের যৌনপল্লিতে বেচে দিয়ে আসে স্বামী। তখন থেকে লড়াই শুরু হয় হাসনাবাদের রুকসানার। বাচ্চাকে নিয়ে মুম্বই থেকে পালিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িত। সেখানেও মেলেনি ঠাঁই। নতুন করে লড়াই শুরু করেন রুকসানা। হাসনাবাদের কিয়া নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে সেলাইয়ের কাজ শিখে জীবন যুদ্ধে লড়াই করছে সে।
Source link
