Rajya Sabha Election : রাজ্যসভার প্রার্থী ঘোষণা, বঙ্গ BJP-র মুখপাত্রের উপরেই ভরসা গেরুয়া শিবিরের – bjp west bengal spokesperson samik bhattacharya selected as rajya sabha election 2024 candidate


রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মনোনীত প্রার্থী হলেন শমীক ভট্টাচার্য। রবিবারই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপরেই শনিবারই সন্ধ্যায় বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গ থেকে শমীক ভট্টাচার্যকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিধানসভার বিধায়ক সংখ্যা অনুয়ায়ী একটি আসনে প্রার্থী জয় নিশ্চিত বিজেপির।

তৃণমূল কংগ্রেসের তরফে রবিবার সকালেই চারজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপরেই সন্ধ্যায় বিজেপির তরফেও রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ থেকে শমীক ভট্টাচার্যের নাম প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘসময় ধরে রাজ্য বিজেপির মুখপাত্রের দায়িত্ব সামলে আসছেন শমীক ভট্টাচার্য। রাজনৈতিক মহলে, সুবক্তা হিসেবে পরিচিত তিনি। দলের অবস্থান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে সুস্পষ্ট যুক্তিতে দলের প্রতিনিধিত্ব করতে দক্ষ এই রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরেই দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করছেন তিনি। সেই আনুগত্যের পুরস্কার পেলেন তিনি। আগামী দিনে রাজ্যসভায় বিজেপির ভাবধারা ও আদর্শ এবং সর্বোপরি জনসাধারণের নানা সমস্যা সম্পর্কে সংসদের উচ্চকক্ষে বক্তব্য পেশ করবেন তিনি।

প্রসঙ্গত, রাজ্য বিজেপিকে সুশৃঙ্খল এবং তথ্য সহকারে উপস্থাপন করার জন্যে বরাবরই কেন্দ্রীয় নেতৃত্বের গুডবুকে ছিলেন শমীক। রাহুল সিনহা বিজেপির রাজ্য সভাপতির সময় থেকেই বিজেপির মুখপাত্রের দায়িত্ব সামলে আসছেন তিনি। রাজ্য বিজেপির অন্দরে মাঝেমধ্যেই নানা শিবিরের অন্তর্দ্বন্দ্বের কথা উঠে আসলেও সব পক্ষের সঙ্গেই সখ্যতা রয়েছে প্রবীণ এই নেতার।

Rajya Sabha Election: রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক, মমতার ভরসায় নতুন কারা?
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য বিজেপির লোকসভা নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বিজেপির কোন নেতা কোন বিষয় বক্তব্য রাখবেন, কোন বিষয়ে বেশি প্রচারে আনবেন, সেই সমস্ত বিষয় ঠিক করতেই এই কমিটি গঠন করা হয়। সেই কমিটির মাথায় আনা হয় শমীক ভট্টাচার্যকে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছেন শমীক। এবার তাঁকে রাজ্যসভায় পাঠাতে চলছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির তরফে নাম বাছাইয়ের জন্য কয়েকদিন আগেই চারটি নাম পাঠিয়েছেন শুভেন্দু -সুকান্তরা। তার মধ্যে থেকেই শমীক ভট্টাচার্যের নাম বেছে নিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *