Mamata Banerjee : ‘শাহজাহানকে টার্গেট করে ঢুকে ঝগড়া লাগিয়ে দিল’, সন্দেশখালিকাণ্ডে পরোক্ষে ইডির উপর দায় মমতার – mamata banerjee cm gives her reaction on sandeshkhali incident in assembly


এবার বিধানসভায় সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জীবনে কোনও অন্যায়কে কোনওদিন প্রশ্রয় দিইনি। আমি উদ্যোগ নিয়ে রাজ্য কমিশন পাঠিয়েছি, প্রশাসনকে পাঠিয়েছি, ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে, এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে, ধরাও পড়েছে, বিজেপির কর্মী, কী ভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আগে টার্গেট শেখ শাহজাহান। ওকে টার্গেট করে ইডি ঢুকল। তারপরেই সবাইকে বের করে দিয়ে আদিবাসী-সংখ্যালঘুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। কারও কোনও ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি তাকে সরকার সিদ্ধান্ত নেমে, আমাদের তো মহিলা দল আছে ওখানে। পুলিশেরও একটা মহিলা দল আছে, ঘরে ঘরে যাচ্ছে, কার কী অভিযোগ শুনছে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারও সমস্যা থাকে সেটা নিয়ে নিশ্চয় আমরা কাজ করব। আগে তো আমায় জানতে হবে ব্যাপারটা কী। সন্দেশখালি আজকে নতুন নয়, ওখানে আরএসএস-এর একটা বাসা আছে।’

অন্যদিকে এদিন চোপরার ঘটনা নিয়ে বিএসএফ-কেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএসএফ-এর কাজ কী? সীমান্ত পাহাড়া দেওয়া। চোপড়ায় ৪টি বাচ্চা মারা যায়, আজ মাননীয় রাজ্যপালের কাছে আমাদের দল গিয়েছিল। এখানে ওরা ৩৩৪টি দল পাঠিয়েছে, তাহলে চোপড়ায় যদি ৪টি শিশু মারা যায়, শিশুদের জীবনের কী কোনও দাম নেই? সেই বিএসএফ-এর আমি শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বিএসএফ আর কী করে বেড়াচ্ছে? আমাকে একজন বিধায়ক অভিযোগ করেছেন, তার বিধানসভা এলাকায়, একটা মসজিদ আছে, ইমামকে টেনে হেঁচড়ে বের করেছে মুর্শিদাবাদে। এলাকায় এলাকায় গিয়ে গেরুয়া রঙের প্যাকেটে জিনিস বণ্টন করছে। কে তোমরা? তোমার কাজ সীমান্ত পাহাড়া দেওয়া, তোমার কাজ বিজেপির ক্যাম্প করা নয়। ভোটের আগে বিজেপির ক্যাম্প করছে বিএসএফ, এর জবাব কারা দেবে?’

Suvendu Adhikari : ‘পিসি-ভাইপোর দূরত্ব কমিয়ে এনেছেন রাজীব কুমার’, সন্দেশখালির পথে বিস্ফোরক শুভেন্দু

প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়েও বারংবার বিএসএফ-কে নিশানা করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়তে। বিএসএফ সীমান্তবর্তী এলাকাগুলিতে আলাদা করে পরিচয়পত্র দিচ্ছে বলেও দাবি করেন তিনি। আর তাই মানুষকে সেই পরিচয়পত্র না নেওয়ার পরামর্শ দিতেও দেখা যায় মমতাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *