Illegal Liquor,মদ্যপ পুরুষদের জ্বালায় অতিষ্ট মহিলারা! চোলাই রদে প্রমীলা বাহিনী – west medinipur pramila bahini campaign to stop illegal liquor brewery


এই সময়, মেদিনীপুর: চোলাই বন্ধে সময়সীমা বেঁধে কড়া হুঁশিয়ারি প্রমীলা বাহিনীর। বাড়ির মদ্যপ পুরুষদের জ্বালায় অতিষ্ট মহিলারা। জঙ্গল ঘেরা লোধা-শবর গ্রামে সকাল থেকে কাজকর্ম ভুলে চোলাইয়ের নেশায় বুঁদ হয়ে থাকেন অধিকাংশ পুরুষ। নেশার খরচ জোগাড় করতে না পারলে ঘরের টুকিটাকি বিক্রি করে চোলাই কেনে। যার জেরে নিত্য অশান্তি ঘরে ঘরে।অবশেষে পরিস্থিতি থেকে রেহাই পেতে গ্রামের মহিলারা একত্রিত হয়ে বেরিয়ে পড়লেন অভিযানে। হুঁশিয়ারি দিলেন চোলাই কারবারিদের, ‘পাঁচ দিনের মধ্যে গ্রামে চোলাইয়ের কারবার বন্ধ না হলে যা করার, তাই করা হবে।’ এমন ঘটনা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের খড়িকাশুলি এলাকায়।

জানা গিয়েছে, গ্রামে প্রায় দু’শো পরিবারের বসবাস। অধিকাংশই লোধা-শবর। গ্রামে কুড়ি থেকে ত্রিশটি চোলাইয়ের ঠেক রয়েছে। সেখানেই সারা দিন নেশায় বুঁদ হয়ে থাকেন গ্রামের পুরুষেরা। অশান্তি লেগেই থাকে পরিবারে। সোমবার বেশকিছু মহিলা জোট বেঁধে হুঁশিয়ারি দেন চোলাই কারবারিদের।
প্রতিবাদী মহিলারা বলেন, ‘আর সহ্য করা যাচ্ছে না। পঞ্চায়েত, প্রশাসন সবকিছু জেনেও নীরব। তাই আমরাই এর হেস্তনেস্ত করে ছাড়ব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *