ঋতাভরীকে একগুচ্ছ উপহার দীপিকার, কীভাবে হল তাঁদের বন্ধুত্ব?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় থেকে শুরু করে বাবা সিদ্দিকীর পার্টি, বলিউডে ভালোই যোগ রয়েছে ঋতাভরী চক্রবর্তীর(Ritabhari Chakraborty)। এবার তাঁর জন্য ব্যাগ ভর্তি উপহার পাঠালেন দীপিকা পাড়ুকোন(Deepika Padukone)। সেই ছবি পোস্ট করে বিটাউনের নায়িকাকে ধন্যবাদ জানিয়েছেন টলিউডের অভিনেত্রী। 

আরও পড়ুন- Lok Sabha Election 2024: হুগলিতে রচনা, যাদবপুরে সায়নী, বহরমপুরে ইউসুফ পাঠান, TMC প্রার্থী তালিকায় তারকা চমক…

সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও তাঁর স্বামী রণবীর সিং ঘোষণা করেন যে তাঁরা খুব শীঘ্রই সন্তানকে স্বাগত জানাবেন। এই ঘোষণার পরেই তাঁরা উড়ে যান গুজরাটের জামনগরে। সেখানে অনন্ত আম্বানী- রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে চুটিয়ে মজা করেন কয়েক দিন। এরপর মুম্বইয়ে ফিরতে না ফিরতেই ব্যাগ ভর্তি উপহার পাঠালেন ঋতাভরী চক্রবর্তীকে। অনেকেরই কৌতূহল, বলিউডের ‘মাস্তানি’ কী পাঠালেন ঋতাভরীকে? নিজস্ব প্রসাধনী ব্যান্ড ‘৮২° ইস্ট’-এর বেশ কয়েকটি প্রসাধনী পাঠিয়েছেন দীপিকা। এছাড়াও রয়েছে সুগন্ধি মোম ও বাথরোব। কিন্তু হঠাত্ কেন এই উপহার? 

ঋতাভরীর কথায়, “আসলে দীপিকার প্রসাধনী সংস্থা নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চায়, যারা স্ব-ক্ষেত্রে ভাল কাজ করেছেন। সেই উদ্দশ্যেই আমার সঙ্গে যোগাযোগ করেন তারা। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো আমার স্টোরিতে তার প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য কিছু লিখতে হবে। তবে তেমন কিছুই না। আমি নিজেই স্টোরিতে পোস্টটা দিই। আমি ভীষণ খুশি। পাশপাশি এটাও মনে হচ্ছে, দীপিকার মতো এমন একজন তারকাও নতুন প্রজন্মের জন্য ভাবছেন ও তাদের উৎসাহিত করছেন। আসলে অন্য যে সব তারকার এমন প্রসাধনী ব্র্যান্ড রয়েছে, তারা হালকা করে এ কথা ছুঁয়ে যান, যাতে তাদের প্রচারটা হয়। দীপিকা একেবারেই সে রকম নন। আমি এটাই শিখলাম তার কাছ থেকে যে, সব কিছু জীবনে নিজের লাভের জন্য নয়, অন্যদের উৎসাহ দেওয়াটাই বিশালতার লক্ষণ।”

আরও পড়ুন- Shah Rukh Khan: একই ফ্রেমে শাহরুখ-সুহানা! পরিচালক কে জানেন?

কীভাবে হল ঋতাভরী-দীপিকার বন্ধুত্ব? এই বিষয়ে ঋতাভরী বলেন, “আমাদের আসলে বন্ধুত্ব নেই। আমার সঙ্গে একবারই দেখা হয়েছিল দীপিকার। তা-ও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। একবারই তখন কথা হয়। তারপর শুক্রবার এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি।” দীপিকার এই সৌজন্য উপহারে মুগ্ধ ঋতাভরী। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *