প্রসঙ্গত, এই বিজ্ঞাপনটি নিয়েই কাল প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞাপনে মিথ্যা প্রচার করা হয়েছে বলে আগেই সরব হন তিনি। এরপরেই তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করুক। কেন্দ্রীয় সরকারের তরফে গত দুই অর্থবর্ষে ‘এক পয়সাও’ দেওয়া হয়নি বলে দাবি করা হয়।
এরপরেই বিজেপির সঙ্গে তাঁর টুইট যুদ্ধ শুরু হয়। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি বিতর্ক সভায় বিজেপিকে আহ্বান জানান। তাঁর এই বার্তার পরেই বিজেপির তরফে জানানো হয়, সময় ও স্থান জানানোর জন্যেও। সেটাও জানান অভিষেক। গতকাল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই বিজেপিকে আহ্বান জানানো হয়। এর কিছুক্ষণের মধ্যে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়, বিজেপির তরফে কেউ যাচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর সঙ্গে কেউ মঞ্চ শেয়ার করতে চাইছেন না, বলে বিজেপির তরফে জানানো হয়।
সেই বিজ্ঞাপনটি নিয়েই এবার কমিশনের দ্বারস্থ হল বিজেপি। গতকালের সভা থেকেও এই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক। এমনকি, সভার মাঝেই ভিডিয়ো ক্লিপিং দেখিয়ে বিজেপির ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেওয়ার অভিযোগ তুলে উপস্থিত জনগণকে বিশেষ বার্তা দেন তিনি। সেখানেই কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবি করা হয়। অন্যদিকে, বিজেপির তরফে এই সব প্রকল্পে একগুচ্ছ দুর্নীতি হয়েছে পালটা অভিযোগ তোলা হয়।
