Kriti Sanon in Politics : এবার রাজনীতিতে কৃতী স্যানন? জেনে নিন বিস্তারিত – bollywood actress kriti sanon breaks silence on joining politics ahead of lok sabha election 2024 for details watch video


লোকসভা নির্বানের আগে তারকাদের মধ্যে বেশ একটা হুড়োহুড়ি পড়ে যায়। খানিকটা আইপিএল-এর মতোই রাজনৈতিক দলগুলি সেরা তারকাকে তাঁদের দলে নেওয়ার জন্যে মুখিয়ে থাকেন। সম্প্রতি কঙ্গনা রানাওয়াত বিজেপি শিবিরে যোগ দিয়েই পেয়েছেই মান্ডির লোকসভা টিকিট। এবার চর্চার কেন্দ্রে কৃতী স্যানন। আজই মুক্তি পেয়েছে তাঁর ছবি ক্রু। কিন্তু এরই মধ্যে জল্পনা চরমে। কৃতীও নাকি এই লোকসভাতেই রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন। তা এই দাবি ঠিক কতটা সত্যি? সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদসংস্থার আয়োজিত সামিটে এই প্রশ্ন সরাসরি করা হয় কৃতীকে। তিনি কি এবারই ডেবিউ করছেন রাজনীতিতে? উত্তর স্পষ্ট মিলল? আজ্ঞে না। তিনি সম্ভাবনা উড়িয়েও দিলেন না, আবার সম্মতিও জানালেন না। বরং বললেন এখনও তিনি ভাবেননি। জীবনে নাকি কখনও এমন কিছু করবেন না যাতে মনের সায় নেই। এখনও নাকি প্যাশনেট ফিল করেননি রাজনীতির প্রতি। যেদিন মনের ডাক পাবেন সোজা ঝাঁপিয়ে পড়বেন। বাই দ্য ওয়ে কৃতি, করিনা, তাবুর ক্রু কেমন লাগল? জানান আমাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *