Eid Weather : ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়! ইদে কলকাতা সহ দুই বঙ্গেই প্রবল দুর্যোগের পূর্বাভাস – eid weather 2024 forecast south and north bengal districts including kolkata may witness rainfall


বৃহস্পতিবার খুশির ইদ। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। এদিকে আবহাওয়ার মতি গতি মাপা বেশ কঠিন হচ্ছে। কখনও চড়া রোদ-গরম, আবার কখনও বৃষ্টি। বুধবার ফের একবার চড়ছে তাপমাত্রার পারদ। গরমে বাড়চ্ছে ভোগান্তি। কিন্তু, বৃহস্পতিবার ইদের দিন রাজ্যের সমস্ত জেলাতে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকাগুলিতে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বুধবার শহরে ভ্যাপসা গরম থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।গতকাল অর্থাৎ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৫ শতাংশ। বৃহস্পতিবার ইদের দিন ফের কলকাতায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। কলকাতার দিন এবং রাতের তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের থেকে নীচে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইদের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার আংশিক মেঘলা থাকবে আকাশ। বাড়তে পারে গরম। স্থানীয়ভাবে কোনও কোনও জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও সার্বিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই বললেই চলে। বৃহস্পতিবার ইদের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই বললেই চলে। কোনও কোনও জায়গায় হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে বৃষ্টিপাত। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার অবশ্য উত্তরবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী সাত দিন সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *