Lok Sabha Election 2024: প্রথম চারঘণ্টায় এগিয়ে বাংলা, তুফানি ভোটের হারে চিন্তায় বিজেপি!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু বহু প্রতীক্ষিত ১৮ তম লোকসভা নির্বাচন। দেশের মসনদে কে? কার হাতে থাকবে ভারতের স্টিয়ারিং? প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদীর হ্যাটট্রিক না লোককল্যাণ মার্গের ঠিকানায় এবার নয়া মুখ? দেড় মাসের লড়াই শেষে মিলবে সেই উত্তর। সেই লক্ষ্যেই আজ থেকে শুরু লোকসভা ভোটের প্রথম পর্ব। রাজ্যে তিন কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিঙে ভোটগ্রহণ। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোটপর্ব এখনও পর্যন্ত আপাত শান্তিপূর্ণ। 

আরও পড়ুন, Mukul Roy: গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে মুকুল রায়!

প্রথম দফার লোকসভা নির্বাচনে ভোটদানের নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা। সকাল ন’টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছিল উত্তরবঙ্গে। গোটা দেশে ভোট পড়েছিল মাত্র ৯.৭%। চার ঘন্টা পরেও এগিয়ে বাংলা। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোট ৩৩.৫৬ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুন, Calcutta High Court: সাক্ষীদের সুরক্ষায় এবার পোর্ট ব্লেয়ারে Vulnerable Witness Deposition Centre!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *