‘স্ত্রী মহিলা নন,’ বিয়ের ৯ দিনের মাথায় অবাক করা দাবি স্বামীর! কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে…


পিয়ালি মিত্র: স্ত্রী মহিলা নন! স্ত্রী আসলে ট্রান্সজেন্ডার! লিঙ্গ পরিবর্তন করে মহিলা হয়েছেন! আর তারপর সেই পরিচয় লুকিয়ে বিয়ে করেছেন! এই অভিযোগ ঘিরে তুলকালাম বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে। ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে পৌঁছয় পুলিস। পুলিস পৌঁছতেই ওই মহিলা দাবি করেন যে, তাঁর স্বামী ও স্বামীর বন্ধু তাঁকে মারধর করেছেন। অভিযোগ পেয়ে অনুসন্ধান শুরু করে পুলিস। আর অনুসন্ধান করতেই গিয়েই কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে কেউটে!

জানা গিয়েছে, ওই মহিলার স্বামী একজন গুজরাটি ব্যবসায়ী। তিনি দাবি করেছেন, গত ২ মে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরে তিনি জানতে পারেন যে, যাকে তিনি বিয়ে করেছেন তিনি আসলে ট্রানজোন্ডার । দিল্লিতে লিঙ্গ পরিবর্তন করেছেন। অথচ বিয়ের সময় সে কথা তাঁর কাছে লুকিয়ে গিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়। ওই মহিলার স্বামীর আরও দাবি, ওই মহিলা বাংলাদেশি। পুলিস সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে ওই ‘মহিলা’ ভুয়ো ভারতীয় আধার কার্ড বানায়। তারপর অবৈধভাবে ভারতে ঢোকেন ওই বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সকলকে আটক করে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনার পিছনে কোনও ‘চক্র’ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিস। 

উল্লেখ্য, কদিন আগে এক ‘ট্রান্সজেন্ডার’ মহিলার কর্মকাণ্ড নেটপাড়ায় ব্যাপক হই চই ফেলে দেয়। একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ভিডিয়োতে দেখা যায়, ওই ‘ট্রান্সজেন্ডার’ মহিলা পেট্রোল পাম্পের কর্মচারীর সামনেই সটান প্যান্ট খুলে দেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ঝড়ের গতিতে শেয়ার হয়। ভাইরাল হয়। ভিডিয়োটিতে দেখা যায়, দুজন পেট্রোল পাম্পে স্কুটি নিয়ে আসে। সেখানে স্কুটির পাশে ফুয়েল ডিসপেনসার মেশিনের কাছে একজন পেট্রোল পাম্পের কর্মীকেও দেখা যায়। কিছুক্ষণের মধ্যে যে স্কুটি চালাচ্ছিলেন, তিনি গাড়ি থেকে নেমে যান। তারপর পেট্রোল পাম্পের কর্মচারীর সামনে প্যান্ট খুলে ফেলেন। শুধু তাই নয়, এরপর তিনি ওই পুরুষ কর্মচারীকে তাঁর গোপনাঙ্গও দেখাতে দেখা যায়। তারপর আবার জামাকাপড় পরে স্কুটি চালিয়ে চলে যায়।

আরও পড়ুন, UP Shocker: স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা দিয়ে স্ত্রীর ভয়ংকর কাণ্ড…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *