Rain In Bengal,ভোটের দিনে ঝমঝম করে বৃষ্টি? সোমে নদিয়া-বহরমপুর-বর্ধমানের আবহাওয়া জানুন এক ক্লিকেই – west bengal weather may witness a huge change on tuesday


রাত পোহালেই নির্বাচন। কিন্তু, মুখ গোমড়া আকাশের। বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। সোমবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কিন্তু, ঝড়-বৃষ্টিপাতের তীব্রতা কমতে পারে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

ফের বাড়বে তাপমাত্রা

৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তীব্র তাপপ্রবাহের হাত থেকে গত কয়েকদিনে মুক্তি পাওয়া গিয়েছিল। তাপমাত্রা বাড়লেও আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের সেভাবে কোনও সম্ভাবনা নেই। আগামী তিনদিন স্বাভাবিক বা তার নীচে থাকবে তাপমাত্রার পারদ। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। একইসঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিনে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

সন্ধ্যায় বা রাতে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সকাল থেকে মনোরম থাকবে আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়।

অন্যদিকে, সোমবারও শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ।

স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে কলকাতার তাপমাত্রা, আজও বৃষ্টির পূর্বাভাস, হাওয়া বদল কবে?

এদিকে সোমবার সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হতে পারে ঝড় বৃষ্টি। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টিয



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *