Top Stories Fourth Phase Of Lok Sabha Elections,সোমে বাংলার ৮ কেন্দ্রে ভোট, দিলীপ-অধীর-মহুয়াদের ভাগ্য নির্ধারণ, রেকর্ড বাহিনী মোতায়েন কমিশনের – lok sabha election fourth phase in west bengal at 8 constituencies krishnanagar asansol birbhum bolpur bardhaman purba bardhaman durgapur ranaghat baharampur


চলছে লোকসভা নির্বাচন। আগামীকাল সোমবার হতে চলেছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এই দিন বাংলার ৮ কেন্দ্রেও হবে নির্বাচন। সোমবার ভোট হবে বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান – দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর ও রানাঘাটে। এখন তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, চতুর্থ দফায় পাঁচ জেলা মিলিয়ে মোট ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের ৩০ হাজার কর্মী। থাকছে কুইক রেসপন্স টিমও।

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র

নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হতে চলেছে চতুর্থ দফায়। নিরাপত্তার দায়িত্বে থাকছে ৮১ কোম্পানি। মোট বুথের সংখ্যা ১৮৪১। এই কেন্দ্রে লড়াইতে রয়েছেন মোট ১১ জন প্রার্থী। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ফের একবার তৃণমূলের হয়ে লড়ছেন মহুয়া মৈত্র। অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন অমৃতা রায়। অন্যদিকে সিপিএম হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন এস এম সাদি।

রানাঘাট লোকসভা কেন্দ্র

চতুর্থ দফায় ভোট হতে চলেছে এই কেন্দ্রেও। রানাঘাট লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৮৩। আর এই লোকসভা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছে ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রানাঘাটে এবারে লড়াইতে রয়েছেন মোট ৭ জন প্রার্থী। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কয়েক মাস আগে বিজেপি ছেড়ে আসা মুকুটমণি অধিকারী। অন্যদিকে বিজেপি ফের একবার টিকিট দিয়েছে জগন্নাথ সরকারকে। আর সিপিএম-এর সহয়ে লড়াইেয়র ময়দানে অলোকেশ দাস।

বর্ধমান পূর্ব কেন্দ্র

পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ৪১ লাখ ৩৭ হাজার ৮২৯ জন। তার মধ্যে মোট মহিলা ভোটারের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৬৭৮ জন। পুরুষ ভোটারের সংখ্যা ২০ লাখ ৯১ হাজার ৬৪ জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৭। এক্ষেত্রে যদি লোকসভা কেন্দ্র অনুযায়ী দেখা যায় তাহলে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে রয়েছে ৭ টি বিধানসভা কেন্দ্র। সেগুলি হল কাটোয়া, কালনা, মেমারি, জামালপুর, মন্তেশ্বর(আংশিক) ,পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণ। মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৯৯ হাজার ১২১ জন। তার মধ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ১২ হাজার ৪১৬ জন। মোট মহিলা ভোটার সংখ্যা ৮ লাখ ৮৬ হাজার ৬৫৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ২৩ জন। এই কেন্দ্রে প্রধান লড়াই মূলত বিজেপি প্রার্থী অসীম সরকার, তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের মধ্যে। এছাড়াও লড়াইতে রয়েছেন সিপিএম প্রার্থী নীরব খাঁ।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র

এই কেন্দ্রের ৭ টি বিধানসভা হল গলসি, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর (আংশিক), দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, পাণ্ডেবশ্বর(আংশিক)। মোট ভোটারের সংখ্যা ১৩ লাখ ৮ হাজার ৬৭২ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ লাখ ৫৪ হাজার ৯২৯ জন। মোট মহিলা ভোটারের সংখ্যা ৬ লাখ ৫৩ হাজার ৭১৮ জন। এছাড়াও মোট তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১০ জন। এই কেন্দ্রে প্রধান লড়াই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মধ্যে। এছাড়াও রয়েছেন সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল।

আসনসোল লোকসভা কেন্দ্র

এই লোকসভা নির্বাচনেও ভোট হতে চলেছে সোমবার। এই কেন্দ্রে বিজেপির হয়ে লড়ছেন এস এস আলুওয়ালিয়া। পাশাপাশি তৃণমূলের টিকিটে এই কেন্দ্রে লড়ছেন শত্রুঘ্ন সিনহা। সিপিএম-এর হয়ে লড়ছেন জাহানারা খান। আসানসোলে মোট ভোটার ১৭ লাখ ৭০ হাজার ২৮১। ভোটগ্রহণ কেন্দ্রে ১৯০১। এর মধ্যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন হল ৯৩০। সমস্ত বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা।

বহরমপুর লোকসভা কেন্দ্র

বহরমপুর লোকসভা কেন্দ্রে ১৭ লাখ ৮৩ হাজার ৭৮ জন ভোটার ১৫ জন প্রার্থীর ভাগ্য নির্বাচন করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৬ হাজার ৭৬০ জন, মহিলা ভোটারের সংখ্যা ৮ লাখ ৭৬ হাজার ২৭৫ জন। ৮৫ বছরের ঊর্ধে ভোটড়ের সংখ্যা ৯৫৫৭ জন। এছাড়াও রয়েছেন ৪৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার। বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৮৭০টি। এর মধ্যে ২৩৫টি মহিলা পরিচালিত। এই কেন্দ্রে মোট ৫৫৮টি বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার সিংহভাগ রয়েছে বেলডাঙা, শক্তিপুর ও রেজিনগর থানা এলাকায়। চতুর্থ দফার নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট ৭৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ থাকছে ৩৫৭২জন। এই কেন্দ্রে লড়ছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ও বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা।

বোলপুর লোকসভা কেন্দ্র

বোলপুর লোকসভা কেন্দ্রে ৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন মোট ১৮ লাখ ৩৯ হাজার ২৩৪ জন ভোটার। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৯ লাখ ৮ হাজার ১৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৩। এই কেন্দ্রে মোট বুথ ১৯৭৯। মডেল বুথের সংখ্যা ১১। এই কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকছে ৬৫ কোম্পানি। রাজ্য পুলিশের সংখ্যা ৩০৮৬। নাকা পয়েন্ট ৯৪। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিতকুমার মাল। বিজেপি প্রার্থী প্রিয়া সাহা ও সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান।

বীরভূম লোকসভা কেন্দ্র

এই কেন্দ্রে মোট ভোটার ১৮ লাখ ৫৭ হাজার ২২ জন। এর মধ্যে মহিলা ভোটার ৯ লাখ ২২ হাজার ৯৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৯ জন। মোট প্রার্থীর সংখ্যা ১২। বীরভূমে মোট বুথের সংখ্যা বুথ ১৯৪৩। নিরাপত্তার দায়িত্বে থাকছে ৬৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বিপক্ষে বিজেপির হয়ে লড়ছেন দেবতনু ভট্টাচার্য। আর কংগ্রেসের হয়ে লড়ছেন মিল্টন রশিদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *