Fact Check : মোদীর হাতে সত্যিই রবীন্দ্রনাথের উলটো ছবি? জানুন আসল ঘটনা – fact check narendra modi recent video of a lok sabha election rally with rabindranath tagore photo trending in social media is misleading


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিয়ো সম্প্রতি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল কংগ্রেসের অফিয়াল এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিয়োটি। যে ভিডিয়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি তুলে দেওয়া হচ্ছে। তবে সেই সময় রবীন্দ্রনাথের ছবিটি উলটো অবস্থায় দেখা যাচ্ছে। ভিডিয়োটি নজরে আসার পরেই সেটির ফ্যাক্ট চেক করে সংবাদমাধ্যম দ্য ক্যুইন্ট। আর তাতেই উঠে আসে সত্যতা।

কী ভাবে ভাইরাল হল ভিডিয়ো?

পশ্চিমবঙ্গের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সম্প্রতি প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সেই সময় কবিগুরুর ছবিটি উলটো অবস্থায় দেখা যায়। সেই মুহূর্তের ভিডিয়ো ক্লিপিং শেয়ার করা হয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে। একইসঙ্গে সেই মুহূর্তের একটি ছবি শেয়ার করেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষও

ভিডিয়োটি কি সত্য?

না, ভিজ্যুয়ালটি বিভ্রান্তিকর, কারণ সেটি ক্রপ করা হয়েছে৷ পরবর্তীতে সম্পূর্ণ ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশের লোকজনের বিষয়টি নজরে আসার পরেই বিষয়টি সংশোধন করে দিয়েছেন।

কী ভাবে জানা গেল সত্যতা?

দ্য ক্যুইন্ট ভিডিয়োটির সত্যতা যাচাই করতে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সমাবেশগুলির ভিজ্যুয়াল দেখতে তাঁর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে নজর দেয়। তাতে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের একটি ভিডিয়ো খুঁজে পায় দ্য ক্যুইন্ট। ভিডিয়োটি ১৩ মে ২০২৪ তারিখে স্ট্রিম করা হয়েছে। ভিডিয়োর ২ মিনিট ৪৫ সেকেন্ডে প্রধানমন্ত্রীকে ছবিটি গ্রহণ করার জন্য উঠে দাঁড়াতে দেখা যায়। প্রথমে যখন তাঁকে রবি ঠাকুরের ছবিটি দেওয়া হয় তখন সেটি উলটো ছিল। তবে সেটি পরমুহূর্তেই নজরে আসে যে প্রধানমন্ত্রীর আশেপাশে থাকা লোকজনের। তাঁরা সঙ্গে সঙ্গে ছবিটিকে ঘুরিয়ে সোজা করে দেন। এর থেকে দ্য ক্যুইন্ট এই সিদ্ধান্তে উপনীত হয় যে ভিডিয়োটি ক্রপ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ও তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে।

(This story was originally published by the quint and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *