সন্ধেয় তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল, কোথায় ল্যান্ডফল, ঝড়ের গতি কত জানাল হাওয়া অফিস Cyclone Remal to form this evening in middle east bay of bengal


অয়ন ঘোষাল: পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অনুমান করা হচ্ছে এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।

আরও পড়ুন-আগেও ২ বার খুনের চেষ্টা, তৃতীয়বার নৃশংসতায় নতুন মাত্র যোগ করল আনোয়ারুলের খুনিরা

প্রবল ঘূর্ণিঝড়ে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। গাছ উপড়ে পড়তে পারে, হর্টিকালচার ক্রপ বিশেষভাবে ক্ষতি হবে। কাচা বাঁধের ক্ষতি হতে পারে। এক মিটার জলোচ্ছ্বাস হবে সমুদ্রে। নোনা জল ঢুকে পড়তে পারে সমতলের অনেক এলাকায়। এমনটাই হুঁশিয়ারি আবহাওয়া দফতরের।

ঘূর্ণিঝড়ের ফলে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার এবং সোমবার। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সুন্দরবন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। শনিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায়। কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান এ।

সোমবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলী নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে ছোট হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ১০০-১২০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর নদীয়াতে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমানে ৭০ থেকে ৮০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ উত্তরবঙ্গের সব জেলাতে। কলকাতা তে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। জলীয়বাষ্প থাকায় গরমে অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মাঝ রাত থেকে বৃষ্টির সম্ভাবনা। রবিবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া। সোমবারে ও অতিভারী বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হাওয়া থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *