Local Train : সাতসকালে লাইনচ্যুত লোকাল ট্রেন, হাওড়া শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল – howrah division main line local train has been derailed at liluah station watch video


Embed

সাতসকালে হাওড়া শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন। ঘটনাটি ঘটেছে লিলুয়ায়। এর ফলে ব্যাহত ট্রেন চলাচল। সপ্তাহের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটায় ভোগান্তি নিত্যাযাত্রীদের। তবে এই ঘটনার সময় ট্রেনটি ফাঁকা থাকায় কোনও হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে শেওড়াফুলি থেকে হাওড়ার দিকে আসছিল একটি খালি ইএমইউ লোকাল। সেই সময়েই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। ঘটনার জেরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরাও। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। বিনোদন, দেশ, বিদেশ, রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত প্রকার খবরে আপডেটেড থাকতে আপনাদের চোখ রাখতে হবে এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *