Local Train Derailed,রিমেলের পর এবার লাইনচ্যুত ট্রেন, ফের চরম ভোগান্তিতে যাত্রীরা – local train derailed at liluah station howrah division main line passengers are suffering watch video


Embed

সোমে রিমেলের ফাঁড়ায় বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা ছিল বিপর্যস্ত। মঙ্গলের সকালেও ঘটল এমনই বিপত্তি। সাত সকালে শেওড়াফুলি থেকে হাওড়া আসার পথে লিলুয়ায় বেলাইন হয়ে যায় খালি ইএমইউ ট্রেন। এর জেরে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। সকাল সকাল অফিসের পথে বেরিয়ে ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। স্টেশনে স্টেশনে বাড়তে থাকে ভিড়। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন রেলকর্মীরা। ঘটনার কিছুক্ষণ পরে ট্রেন চালু করা গেলেও পরিষেবা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে রেল সূত্রে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে শেওড়াফুলি থেকে হাওড়ার দিকে আসছিল একটি খালি ইএমইউ ট্রেন। লিলুয়ায় ডাউন মেইন লাইন থেকে রিভার্সিবেল লাইনে যাওয়ার সময়ই ঘটে যায় বিপত্তি। লাইনচ্যুত হয়ে যায় ওই ট্রেনটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *