বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে গণনার শুরুতে এগিয়ে বিজেপি। বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র। এই কেন্দ্রে গতবারের বিদায়ী সাংসদ এস এস আলুওয়ালিয়া মাত্র আড়াই হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর মধ্যে জোর টক্কর হয় গতবার। এবারেও এই কেন্দ্রে জোর লড়াই হবে বলেই ধারণা ছিল রাজনৈতিক মহলে। শেষ হাসি হাসবে কে?বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, ভাতার, গলসী, দুর্গাপুর পূর্ব , দুর্গাপুর পশ্চিম এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্র গঠিত। এই কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া এবার আর এই কেন্দ্র থেকে টিকিট পাননি। এই কেন্দ্রের মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীতেও ছিল চমক। বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য কীর্তি আজাদকে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
২০১৯ সালে কেমন ফল ছিল এই কেন্দ্রে?
| প্রার্থীর নাম | দল | প্রাপ্ত ভোট |
| এস এস আলুওয়ালিয়া | বিজেপি | ৫,৯৮,৩৭৬ |
| মমতাজ সংঘমিত্রা | তৃণমূল কংগ্রেস | ৫,৯৫,৯৩৭ |
| আভাস রায় চৌধুরী | সিপিএম | ১,৬১,৩২৯ |
২০০৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে এসেছিলেন সিপিএম প্রার্থী। এরপর ২০১৪ সালে এই কেন্দ্রটি সিপিএমের থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। মমতাজ সংঘমিত্রা এই কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ হন। যদিও, ২০১৯ সালে তাঁকে সামান্য ভোটের ব্যবধানে হারিয়েছিলেন এস এস আলুওয়ালিয়া। এবার সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন কীর্তি। প্রচারের শুরু থেকেই এই কেন্দ্রে দিলীপ-কীর্তির বাদানুবাদ চর্চায় উঠে এসেছিল।
আপডেট জানতে পেজটি রিফ্রেশ করুন…
