মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রটির বয়স খুব একটা বেশি নয়। এই আসনে ‘হাত’-এর হাত বেশ শক্ত। মালদা ভেঙে ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসে এই কেন্দ্র তৈরি হয়েছিল। গত তিন লোকসভা ভোট তথা ২০০৯, ২০১৪ ও ২০১৯ লোকসভা ভোটে এই আসনে ক্ষমতা ধরে রেখেছিলেন প্রয়াত গনি খান চৌধুরীর ভাই আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্র মালদা দক্ষিণ। কারণ ২০১৯ এর মতো এবারেও ভোটযুদ্ধ ত্রিমুখী। এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র। তার মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্র মালদা জেলার অন্তর্গত। আর দু’টি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। মালদা জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল- মানিকচক, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর। আর মুর্শিদাবাদ জেলার অন্তর্গত দুটি বিধানসভা কেন্দ্র হল-ফরাক্কা ও সামশেরগঞ্জ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা আসনে কংগ্রেস জিতেছিল ৮ হাজার ২২২টি ভোটে। ৭ মে তৃতীয় দফায় ভোট হয় মালদা দক্ষিণে। ২০১৪ সালে এই কেন্দ্রে গেরুয়া রঙের ছোঁয়া লেগেছিল। ২০০৯ সালের থেকে প্রায় ১৯ শতাংশ ভোট কমে যায় কংগ্রেসের। অন্যদিকে, বিজেপি প্রায় ১৪ শতাংশ ভোট বৃদ্ধি করেছিল। তৃণমূল অবশ্য ২০১৯ সালে মোয়াজ্জেম হোসেনের হাত ধরে ৬ শতাংশ ভোট বাড়ায়। এবার ভোটে বিজেপির উত্থানকে টেক্কা দিতে পারে কিনা শাসকদল তারই উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা আসনে কংগ্রেস জিতেছিল ৮ হাজার ২২২টি ভোটে।রইল লাইভ আপডেট
- কংগ্রেসের ঈশা খান চৌধরী এগিয়ে ৫ হাজার ৪ ভোটে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী
- সকাল ১০টা, ১৫ মালদা দক্ষিণে এগিয়ে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী
২০২৪ সালের ভোটের ফল
| দল | প্রার্থী | কত ভোট পেলেন? |
| কংগ্রেস | ঈশা খান চৌধুরী | |
| বিজেপি | শ্রীরূপা মিত্র চৌধুরী | |
| তৃণমূল | শাহনেওয়াজ আলি রায়হান |
এক নজরে ২০১৯-এর ফলাফল
| দল | প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ভোট শতাংশ |
| কংগ্রেস | আবু হাসেম খান চৌধুরী | ৪৪৪২৭০ | ৩৪.৭১ |
| বিজেপি | শ্রীরূপা মিত্র চৌধুরী | ৪৩৬০৪৮ | ৩৪.০৭ |
| তৃণমূল | মোয়াজ্জেম হোসেন | ৩৫১৩৫৩ | ২৭.৪৫ |
