Boomerang Jeet : জিতের ডাকে হাজির ‘অযোগ্য’ ঋতুপর্ণা প্রসেনজিৎ – prosenjit chatterjee rituparna sengupta attended special screening of jeet rukmini maitra movie boomerang watch video


সুপারস্টার জিৎ রুক্মিণী মৈত্রর জমজমাট জুটি নিয়ে সদ্য মুক্তি পেয়েছে বুমেরাং। ‘বুমেরাং’ ছবিতে রয়েছে সায়েন্স, সুপারবাইক আছে, হিউম্যানয়েড রোবট। এই সব কিছু ছাপিয়ে আছে মজার সংলাপ, সিচুয়েশনাল কমেডি আর জিৎ-রুক্মিণীর জমজমাট জুটি। এই ছবিতে টেকনোলজি ইমোশনকে চাপা দিয়ে দেয়নি। এই ছবিতে জিৎ আছেন সমর নামের এক সায়েন্টিস্টের ভূমিকায়। তৈরি করেছে হিউম্যানয়েড রোবট নিশাকে। তাঁর স্ত্রী ইশা (রুক্মিণী মৈত্র)। নিশা আর ইশাকে ঘিরে তৈরি হয় নানা কনফিউশন। আর চিনের দুষ্টু লোকের ভূমিকায় আছেন খরাজ মুখোপাধ্যায়। এই ছবিরই স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিত চট্টোপাধ্যায়। কিছু সুন্দর মুহূর্ত লেন্সবন্দি এই সময় ডিজিটালের ক্যামেরায়। দেখুন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *