Wb Recruitment Scam,প্রাথমিকে ১৪৮ কোটি দুর্নীতির হদিশ ইডি-র – primary recruitment corruption case ed found 148 crores scam


এই সময়: প্রাথমিক স্কুলে নিয়োগে এখনও পর্যন্ত ১৪৮ কোটি টাকার দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে বলে হাইকোর্টে জানাল ইডি। নিয়োগ-দুর্নীতি মামলায় বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে নতুন রিপোর্ট পেশ করে ইডি ও সিবিআই। শুনানির মধ্যে বিচারপতি ইডি-র আইনজীবীকে বলেন, ‘আমার কাছে খবর আছে, কিছু ইডি অফিসার তদন্তে গা-ছাড়া মনোভাব দেখাচ্ছেন। মনে রাখবেন আদালতের নজরদারিতে এই তদন্ত হচ্ছে। অফিসারদের সতর্ক থাকতে বলুন।’রিপোর্ট দিয়ে ইডি জানায়, ১৪৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত নিশ্চিত করা হয়েছে। যদিও তার বাজারমূল্য ২৫০ কোটি টাকারও বেশি। সম্প্রতি বাজেয়াপ্ত দু’টি সম্পত্তি এখনও নিশ্চিত হয়নি। গতকালই আরও প্রায় সাড়ে তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিচারপতি সিনহা তদন্ত কতদিনে শেষ হবে, সে প্রশ্ন তোলেন।

আদালতের বক্তব্য, যদি তদন্তের অগ্রগতি না দেখাতে পারেন, তা হলে অভিযুক্তরা জামিন পেয়ে যাবেন। চার্জগঠনের বিষয়ে কী ভাবছেন? বিচারপতির প্রশ্নে ইডি জানায়, এখনও চূড়ান্ত চার্জশিট দাখিল হয়নি। বিচারপতি বলেন, ‘যে ভাবে আপনারা এগোচ্ছেন তাতে কবে তদন্ত শেষ হবে, সেটা বুঝতে পারছি না।’

নারদ মামলায় সব অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কেন নয়? প্রশ্ন আদালতে

ইডি যুক্তি দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারছি না। সুপ্রিম কোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছে। এই কারণে তদন্তে বিলম্ব হচ্ছে। অন্য দিকে, গত সেপ্টেম্বরে রাজ্যকেও রিপোর্ট দিতে বলেছিল কোর্ট। কিন্তু এ দিনও রাজ্য রিপোর্ট দিতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আদালতের নির্দেশ, ৩০ জুলাই পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যকে রিপোর্ট দিতেই হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *