Arjun Kapoor Birthday : মালাইকাকে ছাড়াই জমজমাট বার্থডে অর্জুনের – bollywood actor arjun kapoor birthday celebration without malaika arora amid break up rumours watch video


২৬ জুন ৩৯ বছর পূর্ণ করলেন অর্জুন কপুর। এই মুহূর্তে চরম চর্চায় তাঁর আর মালাইকার ব্রেকআপের গুঞ্জন। যদিও এখনও পর্যন্ত কেউই অফিশিয়ালি এই নিয়ে কোনও মন্তব্যই করেননি। তবুও দু’তরফেই বার্তা খুবই স্পষ্ট। একে অপরের জীবনে আর নেই। কিন্তু তা বলে কি জন্মদিনে কোনও সেলিব্রেশন হবে না? আলবাত্ হবে। পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে করা মিডনাইট সেলিব্রেশনের কিছু ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অর্জুন কপুরের বোন অনশূলা কপুর। আর পরের দিন চিত্র সাংবাদিকদের সঙ্গেও কেক কেটে সেলিব্রেট করলেন অর্জুন। আগামীদিনে অর্জুন কপুরকে দেখা যাবে হিট ফ্রাঞ্চাইজ সিংঘমের নতুন ছবি সিংঘম আগেন-এ দেখা যাবে তাঁকে। তাঁর জন্মদিনেই রিলিজ হয়েছে নতুন পোস্টার। প্রেম হাত ছাড়লেও, পরিবার ও কেরিয়ার অর্জুনকে আগলে রেখেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *