মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৎপর বিষ্ণুপুর পৌরসভা। ২৪ ঘন্টার সময় দেওয়া হল অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানদারদের। এদিন বিষ্ণুপুর পৌরসভার ঐতিহ্যবাহী লালবাঁধের পাড়ে গজিয়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে বিষ্ণুপুর থানার পুলিশ এবং পৌরসভার পক্ষ থেকে যৌথ অভিযান চালায়। প্রত্যেকটা দোকানদারকে কড়া ভাবে নির্দেশ দেওয়া হয় আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের সমস্ত দোকানপাট গুটিয়ে নেওয়ার জন্য। আগামীকাল যদি এই দোকান থাকে তবে পৌরসভার পক্ষ থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। পৌরসভার এই নির্দেশে চিন্তার ভাঁজ স্থানীয় ছোট ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানাচ্ছেন পৌরসভার পক্ষ থেকে দোকান বন্ধ করার কথা জানিয়েছেন কিন্তু দোকান বন্ধ করলে তাদের সংসার কিভাবে চলবে এ নিয়েই চিন্তায় ব্যবসায়ীরা।