হইচই-এর পর্দায় ফের একবার ফিরে এলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন ওয়েব সিরিজ হল বিজয়া। যার ট্রেলার ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে। আর সেখানেই নাম ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ৫ জুলাই OTT-র পর্দায় আসতে চলেছে মায়ের এই লড়াই। স্বস্তিকা মুখোপাধ্যায় এই প্রজন্মের অনেক কাছেই আইকন বলা যায়। শুধু মুখেই নয়, কাজে করেন। ব্যক্তিগত জীবন থেকে কাজের জীবন নিয়ে অকপট তিনি। আর গল্প ও নিজের চরিত্র নিয়ে অকপট অভিনেত্রী। আরও একবার লড়াকু মহিলার চরিত্রে অভিনয় করতে পেরে কেমন লাগছে সে কোথাও জানালেন আমাদের। তাঁর সাথে এই নিয়ে আড্ডা জমাতে আমরা এই সময় ডিজিটাল হাজির হয়েছিলাম। আসুন দেখে নিন এই এসকলুসিভ ভিডিয়ো।