দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
হাওয়া অফিস জানাচ্ছে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একুশে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওড়িশা ও অন্ধ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে উইকেন্ডে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
এদিকে হাওয়া অফিস জানাচ্ছে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়। সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যসহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। যদিও দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি।
