রবিবার ছুটির দিনে আগুন আতঙ্ক ছড়ায় শিয়ালদা দক্ষিণ শাখায়। ভরদুপুরে চলন্ত ডায়মন্ড হারবার লোকালে দেখা গেল আগুন। যাত্রীদের দাবি, দুপুর ১২টা ১২ নাগাদ ট্রেনের নীচে আগুনের ফুলকি দেখা যায় সঙ্গে গলগল করে ধোঁয়াও। সঙ্গে সঙ্গে গোটা ট্রেনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাণভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন যাত্রীরা। আতঙ্কে কেউ ট্রেনের চেন টেনে দেন বলে দাবি। তাতেই ট্রেন দাঁড়িয়ে যায় সুভাষগ্রামে। একাংশের দাবি, সুভাষগ্রাম প্ল্যাটফর্মে থাকা কয়েকজন যাত্রী ট্রেনটি থেকে আগুনের ফুলকি বার হতে দেখেন। সেই সময়ই তাঁরা বিষয়টি নিয়ে চালক ও গার্ডকে সতর্ক করেন। যাত্রীদেরও কয়েকজন বিষয়টি নজর করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুভাষগ্রামেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ররা। পূর্ব রেল সূত্রে খবর, ব্রেক বাইন্ডিংয়ের জন্য এই পরিস্থিতি। আসুন দেখে নিন এই ভিডিয়ো।