India Bangladesh Border : অস্থির পরিস্থিতি বাংলাদেশে, সীমান্ত পারে আটকে ভারতীয় পণ্যবাহী ট্রাক – several goods trucks are stuck at india bangladesh petrapole border watch video


আচমকা বাংলাদেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতি। ইস্তফা দিয়ে দেশছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে অন্তর্বর্তিকালীন সরকার গঠনের ঘোষণা সেনার। এমতাবস্থায় ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহণও স্তব্ধ হয়ে গেল। সোমবার সকাল থেকেই চরমে ওঠে অশান্তি। এদিন সকাল থেকেই বন্ধ ছিল পণ্য পরিবহণ বলে জানা গিয়েছে। রবিবার বিকেলে শেষ পণ্যবাহী গাড়ি পার করেছিল সীমান্ত। এদিন সকাল থেকেই সীমান্তে পণ্য নিয়ে দাঁড়িয়ে সার সার ট্রাক। এদিকে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় ট্রাকচালকদের নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *