Skip to content
বুধবার মধ্যরাতে রাস্তার দখল নেওয়ার মাঝেই আচমকা রণক্ষেত্র আরজি কর। হাসপাতালে হামলা চালায় একদল দুষ্কৃতি। আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে যখন মধ্যরাতে মেয়েদের রাস্তা দখলের ডাক দিয়ে আন্দোলন চলছিল, সেই সুযোগে শতাধিক বহিরাগত হাসপাতালের ভিতরে ঢুকে মারধর, তাণ্ডব চালায় বলে অভিযোগ। হাসপাতাল ভাঙচুরের সঙ্গে নার্সদের হুমকি দেওয়ারও গুরুতর অভিযোগ উঠেছে (RG Kar Hospital Incident)। যদিও এই বিষয়ে আলাদা করে কোনও পুলিশ রিপোর্ট না হলেও, সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন রাতে ডিউটিতে থাকা কর্মরত নার্সরা। জানালেন বুধবার রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আসুন দেখে নিন এই ভিডিয়ো।
Source link