TMC Panchayat Pradhan: সাদামাটা দীনবন্ধু তৃণমূলের পঞ্চায়েত প্রধান – hooghly tarakeswar baligori gram panchayat pradhan dinabandhu mati is living a normal life going panchayat office by bicycle watch video


বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার পথ সাইকেল চেপে নিয়মিত পঞ্চায়েত অফিসে পৌঁছে যান হুগলির তারকেশ্বরের জয়পুর গ্রামের বাসিন্দা দীনবন্ধু মাটি। এলাকায় মাস্টারমশাই নামে এক ডাকে সবাই তাঁকে চেনে। সাদামাটা জীবনযাত্রাই ট্রেডমার্ক পঞ্চায়েত প্রধান দীনবন্ধুর। মাধ্যমিকের পর থেকেই গৃহশিক্ষকতা করতেন দীনবন্ধু বাবু। সেই রোজগারের টাকাতেই নিজের পড়াশোনার খরচও চালাতেন তিনি। সেই সময়েই কংগ্রেসের রাজনীতিতে হাতেখড়ি হয় তাঁর। পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ই দীনবন্ধুবাবুর অনুপ্রেরণা বলে জানান তিনি। পঞ্চায়েত প্রধান হয়েও তাই সাধারণ জীবনযাপন করেন। হাতে স্মার্টফোন কিংবা দামী গাড়ি কোনটাই তাঁর নেই। বিরোধী হয়েও দীনবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ তারকেশ্বর মন্ডলের বিজেপি কনভেনার তারকনাথ সাউ। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *